জামিল সাহেব যে উৎস থেকে ঋণ গ্রহণ করে তার সাথে সরকারি ঋণের পার্থক্য উদ্দীপকের ভিত্তিতে লেখ।
উত্তর: উদ্দীপকের আলোকে জামিল সাহেবের ঋণের উৎস হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর সরকারের উৎস হচ্ছে বৈদেশিক উৎস। নিচে জামিল সাহেবের ঋণের উৎস তথা অভ্যন্তরীণ উৎস ও সরকারি ঋণের উৎসের মধ্যে তুলনা করা হলো- ১. উৎস : জামিল সাহেব ঋণ নিতে পারে শুধু অভ্যন্তরীণ উৎস হতে। আর সরকার ঋণ নিতে পারে দেশীয় ও বিদেশি উভয় উৎস থেকে। ২. অভ্যন্তরীণ প্রতিষ্ঠান জামিল সাহেব অভ্যন্তরীণ উৎস হিসেবে (i) আনুষ্ঠানিক, (ii) অনানুষ্ঠানিক ও (iii) উপআনুষ্ঠানিক উৎস হতে ঋণ নিতে পারে। অপরদিকে, সরকার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উৎস হতে ঋণ নিতে পারে। ৩. ঋণের খরচ : জামিল সাহেব ঋণ গ্রহণে তেমন কোনো খরচ বহন করতে হয় না। কিন্তু সরকারি ঋণ বৈদেশিক উৎস থেকে হলে এক্ষেত্রে ঋণের খরচ বহন করতে হয়। ৪. কঠিন শর্ত : জামিল সাহেবের অভ্যন্তরীণ ঋণে তেমন কোনো কঠিন শর্ত থাকে না। অপরপক্ষে, সরকারি বৈদেশিক ঋণে কঠিন শর্ত থাকে । ৫. ঋণ পরিশোধের সময়কাল : জামিল সাহেবের অভ্যন্তরীণ ঋণ সাধারণত স্বল্পকাল হয়ে থাকে, তবে সরকারি বৈদেশিক ঋণ শর্ত সাপেক্ষে দীর্ঘমেয়াদি হতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জামিল সাহেব যে উৎস থেকে ঋণ গ্রহণ করে তার সাথে সরকারি ঋণের পার্থক্য …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর