উদ্দীপকের আলোকে সরকারের ব্যয়ের বিভিন্ন খাতসমূহ আলোনা কর।
উত্তর: সরকার সাধারণত বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সরকার সেনা, নৌ ও বিমান বাহিনী এবং যুদ্ধের সাজ-সরঞ্জাম উৎপাদন ও ক্রয়ে পর্যাপ্ত মুদ্রা ব্যয় করে। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই জাতীয় আয়ের বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। দেশের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জনগণের নিরাপত্তা বিধান এবং ব্যক্তির মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্ব সরকারের। তাই পুলিশ, আনসার ও আধা-সামরিক বাহিনী নিয়োগ করা হয়। এতে সরকারের বিরাট অঙ্কের মুদ্রা ব্যয় হয়। বর্তমানে কোনো- রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়) অর্থনৈতিক, সামাজিক রাজনৈতিক প্রভৃতি কারণে অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রাখতে হয়। এতে সরকারের প্রচুর ব্যয় হয়। বর্তমানকালে উন্নত দেশসমূহ পূর্ণ কর্মসংস্থান স্তর বজায় রাখার চেষ্টা করে। আর অনুন্নত দেশসমূহের প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি করা। এ খাতেও সরকারের যথেষ্ট ব্যয় হয়। কল্যাণমূলক রাষ্ট্র জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, খেলাধুলা, বিনোদন, যোগাযোগ ও পরিবহন প্রভৃতি ক্ষেত্রে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। পরিশেষে বলা যায়, সরকারের ব্যয় একটি দেশের স্বাভাবিক পরিচালনার মূলমন্ত্র বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের ব্যয়ের বিভিন্ন খাতসমূহ আলোনা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর