উদ্দীপকে বর্ণিত সরকারি আয়ের খাতসমূহ যথেষ্ট কি না মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারি আয়ের খাতসমূহ কর রাজস্বের উৎস, যা যথেষ্ট নয় । প্রতিটি 'দেশের সরকারই কল্যাণকর রাষ্ট্র পরিচালনায় জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জন করতে প্রশাসনিক কার্যাবলি ও আর্থ- সামাজিক উন্নয়নের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সরকার সাধারণত কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান ইত্যাদির মাধ্যমে আয় করে । উদ্দীপকে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এই বিপুল পরিমাণ অর্থ মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক এবং আবগারি শুল্কের মাধ্যমে সরকার আয় করে। অর্থাৎ সরকার তার ব্যয় নির্বাহের জন্য শুধু কর রাজস্বের ওপর নির্ভরশীল । সরকার বিভিন্ন ধরনের কর আরোপের মাধ্যমে কর রাজস্ব সংগ্রহ করে । কর ছাড়া সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের মাধ্যমে যে আয় করে তা কর বহির্ভূত রাজস্ব। সরকার কর ও কর বহির্ভূত রাজস্ব ছাড়া তার ব্যয় নির্বাহের জন্য দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। এছাড়া সরকারি ব্যয় নির্বাহের জন্য সরকার বিদেশি সরকার বা আর্থিক প্রতিষ্ঠান থেকেও ঋণ গ্রহণ করে । এসব উৎস থেকে প্রাপ্ত আয়ে যদি সরকার তার সম্পূর্ণ ব্যয় নির্বাহ করতে না পারে তাহলে অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে অর্থসংস্থান করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত কর রাজস্বের খাতসমূহ সরকারি আয়ের জন্য যথেষ্ট নয় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরকারি আয়ের খাতসমূহ যথেষ্ট কি না মন্তব্য করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর