বৈদেশিক ঋণের ক্ষেত্রে সরকার যে অসুবিধার সম্মুখীন হয় উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থা যেমন— জাইকা, এডিবি, বিশ্বব্যাংক, USAID ইত্যাদি হতে যে ঋণ নেয় তাই বৈদেশিক ঋণ। এসব সংস্থা থেকে ঋণ নিতে সরকার যেসব অসুবিধার সম্মুখীন হয় তা উদ্দীপকের আলোকে নিচে তুলে ধরা হলো- ১. পরিশোধকাল : বৈদেশিক ঋণে সময়কাল কম দেয় ফলে গ্রহীতা দেশ ক্ষতিগ্রস্ত হয়। ২. উচ্চ সুদ : বৈদেশিক ঋণে সুদের পরিমাণ অনেক বেশি থাকে, যা পরিশোধ করা আর্থিক ব্যয় সাপেক্ষ। ৩. রাজনৈতিক প্রেক্ষাপট : বৈদেশিক ঋণ অনেক সময় রাজনৈতিক প্রেক্ষাপট জড়িয়ে বিভিন্ন স্বার্থ জড়িয়ে প্রদান করা হয়ে থাকে যা দেশের জন্য অকল্যাণকর। ৪. ঋণের ব্যয় : বৈদেশিক ঋণ নির্দিষ্ট খাতে ব্যয় করতে হয়। ওই খাত ছাড়া অন্য খাতে ঋণ ব্যবহার করা যায় না। ৫. ঋণের ভার : বৈদেশিক ঋণের ভার সরকার সহ সাধারণ জনগণের ওপরে পড়ে থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বৈদেশিক ঋণে অসুবিধা থাকলেও দেশের বৃহৎ প্রকল্পে বৈদেশিক ঋণ আবশ্যক ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বৈদেশিক ঋণের ক্ষেত্রে সরকার যে অসুবিধার সম্মুখীন হয় উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর