সরকার তার আয় বৃদ্ধিতে উদ্দীপকে উল্লিখিত উপায়গুলোসহ আর কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে তুমি মনে করো?আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত উপায়গুলোসহ পরিকল্পনা প্রণয়ন, মানবসম্পদের উন্নয়ন, বেসরকারি খাতের সম্প্রসারণের মাধ্যমে সরকারের আয় বৃদ্ধিকরা যাবে । .প্রতিটি দেশের সরকার জনকল্যাণমূলক কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। সরকারের এ ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থ আয় করা প্রয়োজন । তাই সরকারকে করের ভিত্তি সম্প্রসারণ পরিকল্পনা প্রণয়ন ও মানবসম্পদের উন্নয়নসহ আরো কিছু পদক্ষেপে গ্রহণ করতে হবে। উদ্দীপকে বাংলাদেশ সরকার তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে আয় করে। কিন্তু বিভিন্ন কারণে সরকার ব্যয় অনুসারে আয় করতে পারছে না। তাই সরকার করের ভিত্তি সম্প্রসারণ, অনুৎপাদনশীল খাতের ব্যয় পরিহার, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার মাধ্যমে আয় আরো বাড়াতে পারে । সরকার তার আয় বৃদ্ধির জন্য দেশীয় পরিকল্পনাবিদদের নিয়োগ দানের মাধ্যমে বৈদেশিক ঋণের অপ্রয়োজনীয় ব্যবহার হ্রাস করতে পারে। তাছাড়া দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারে। এছাড়া সরকার সহজ শর্তে ঋণ, দান। ও অনুদান গ্রহণ করে তার ব্যবহারের মাধ্যমে আয় বৃদ্ধি করতে পারে । সরকার দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারি আয়ের ক্ষেত্র বাড়াতে পারবে। এভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভিত্তি মজবুতকরণ, দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহির সমন্বয়ে সরকারি অর্থের অপচয় হ্রাস করে আয় বৃদ্ধি করা যায় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকার তার আয় বৃদ্ধিতে উদ্দীপকে উল্লিখিত উপায়গুলোসহ আর কী কী ব্যবস…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর