উদ্দীপকে সরকারি অর্থব্যবস্থার কোন ধারণা দুটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে সরকারি অর্থ ব্যবস্থার আয় ও ব্যয়ের খাতসমূহের ধারণা দুটি প্রতিফলিত হয়েছে। - সরকার বিভিন্ন উৎস থেকে কোনো নির্দিষ্ট সময়ে মোট যে পরিমাণ অর্থের সংস্থান করে তাকে সরকারি আয় বলে। এসব উৎসের মধ্যে আয়কর, ভ্যাট, বিভিন্ন ধরনের শুল্ক, ফি ইত্যাদি উল্লেখযোগ্য। আর সরকার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য যে ব্যয় করে তা সরকারি ব্যয় । উদ্দীপকে বলা হয়েছে, সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। যেমন- সরকারের প্রাপ্ত রাজস্ব, বিনিয়োগ প্রতিষ্ঠান, কর ও ঋণ, টাকা ছাপানো, দান ও অনুদান ইত্যাদি । অর্থাৎ এগুলো সরকারের আয়ের বিভিন্ন উৎসকে নির্দেশ করে। অন্যদিকে সরকারের সংগৃহীত অর্থ 'রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কাজের জন্য ব্যয় করে। অর্থাৎ এটি সরকারি ব্যয়ের দুটি খাত রাজস্ব ব্যয় এবং উন্নয়নমূল্যক ব্যয়কে নির্দেশ করে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারি অর্থব্যবস্থার কোন ধারণা দুটি প্রতিফলিত হয়েছে? ব্যা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর