উদ্দীপকের আলোকে কর দুটির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: করভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য রয়েছে। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে তা প্রত্যক্ষ কর । অর্থাৎ প্রত্যক্ষ করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না। তাই করদাতাকেই করের ভার বহন করতে হয়। অন্যদিকে যে করের করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির ওপর পড়ে তা পরোক্ষ কর। অর্থাৎ এ ধরনের কর কারো ওপর ধার্য হলেও কর পরিশোধ করে মূলত অন্য জন। উদ্দীপকের 'A [গণিত] ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা অন্যের ওপর চাপাতে পারেন। এটি পরোক্ষ করকে নির্দেশ করে। আর B ব্যক্তির ওপর ধার্যকৃত করের বোঝা তাকেই বহন করতে হয়। এটি প্রত্যক্ষ করকে নির্দেশ করে। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর দুটিই সরকারের আয়ের উৎস। কিন্তু নিশ্চয়তা, নাগরিক চেতনা, পরিশোধ পদ্ধতি, জনপ্রিয়তা, দামের ওপর প্রভাব ইত্যাদি দিক থেকে পার্থক্য রয়েছে। প্রত্যক্ষ করের বোঝা অন্যের ওপর অপসারণ করা যায় না। কিন্তু পরোক্ষ কর অপসারণ করা যায়। প্রত্যক্ষ কর নির্দিষ্ট এবং নিশ্চিত। কিন্তু পরোক্ষ কর অনির্দিষ্ট এবং অনিশ্চিত। প্রত্যক্ষ কর নাগরিক চেতনা বৃদ্ধি করে। কিন্তু পরোক্ষ কর অজান্তেই দিতে হয় বলে নাগরিক চেতনা অনুভূত হয় না । প্রত্যক্ষ কর পরিশোধ পদ্ধতি জটিল। কিন্তু পরোক্ষ কর পরিশোধ করা সহজ। প্রত্যক্ষ কর অপ্রিয়। কিন্তু পরোক্ষ কর জনপ্রিয়। প্রত্যক্ষ কর দ্রব্যের দাম বৃদ্ধি করে না। কিন্তু পরোক্ষ কর দ্রব্যের দাম বৃদ্ধিতে ভূমিকা পালন করে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কর দুটির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর