প্রদত্ত উদ্দীপকে সরকারের অর্থ সংগ্রহের উৎসের ধরন উল্লেখ করো।
উত্তর: প্রদত্ত উদ্দীপকে সরকারের অর্থ সংগ্রহের উৎসের ধরন হলো কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব । সরকারের আয়ের প্রধান উৎস দুটি। যথা: কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব। সরকার করের মাধ্যমে যে আয় বা রাজস্ব সংগ্রহ করে তাকে কর রাজস্ব কর বলে। আর কর ছাড়া অন্যান্য যে উৎস থেকে সরকার আয় করে তা কর বহির্ভূত রাজস্ব । উদ্দীপকে 'B [গণিত] দেশের সরকার ব্যয়ভার মেটানোর জন্য আয়কর, ভ্যাট ও বিভিন্ন ধরনের ফি এর হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এতেও ব্যয় সংকুলান না হলে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগ গ্রহণ করবে। এক্ষেত্রে সরকারের আয়ের উৎসগুলোর মধ্যে আয়কর, ভ্যাট হলো কর রাজস্বের অন্তর্ভুক্ত। আর বিভিন্ন ধরনের ফি এবং ঋণ গ্রহণ কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকের সরকার অর্থ সংগ্রহের উৎস হলো কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপকে সরকারের অর্থ সংগ্রহের উৎসের ধরন উল্লেখ করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর