উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ আলোচনা করো ।
উত্তর: বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত রাজস্ব ব্যয় ও উন্নয়নমূলক ব্যয় দুটি খাতে বিভক্ত । সরকারের নিয়মিত ব্যয়ের খাতসমূহে যে অর্থ ব্যয় হয় তা রাজস্ব ব্যয় । এ ব্যয় মূলত দেশের জনপ্রশাসন, শান্তিশৃঙ্খলা ও জনকল্যাণকর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর উন্নয়নের লক্ষ্যে দেশের আর্থ-সামাজিক অবকাঠামো বা অন্যান্য ক্ষেত্রে যে ব্যয় করা হয় তা উন্নয়ন ব্যয় বা মূলধনী ব্যয় । যেমন— শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে ব্যয় । উদ্দীপকে বলা হয়েছে, জাতীয় ব্যয় নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। এ সংগৃহীত অর্থ সরকার রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিতকর কাজের জন্য ব্যয় করে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক বছরই ব্যয় করতে হয় বলে এগুলো রাজস্ব ব্যয় নামে পরিচিত। অন্য দিকে উন্নয়নমূলক ও জনহিতকর কাজে ব্যয়িত অর্থ হলো উন্নয়নমূলক ব্যয় । রাজস্ব ব্যয় সরকারকে প্রত্যেক বছরই করতে হয়। এ ধরনের ব্যয়ের খাতগুলো হলো জনপ্রশাসন খাত, আইনশৃঙ্খলা রক্ষা, প্রতিরক্ষা ইত্যাদি । এ ধরনের ব্যয় প্রত্যক্ষভাবে উন্নয়নে সহায়তা করে না। বরং পরোক্ষভাবে দেশের সার্বিক উন্নয়নে সহায়তা করে। অন্যদিকে উন্নয়নমূলক ব্যয় দেশের মজবুত আর্থ-সামাজিক অবকাঠামো নির্মাণে ব্যয় করা হয়। এ ধরনের ব্যয়ের খাতগুলো হলো— শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ, কৃষি ও শল্পের প্রসারে বিভিন্ন পদক্ষেপ ইত্যাদি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ আলোচনা করো ।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর