উদ্দীপকে সরকারি ঋণের উৎস দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারি ঋণের একটি হলো অভ্যন্তরীণ উৎস। কেননা সরকার দেশের অভ্যন্তরে জনগণ, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে, যা ঋণের অভ্যন্তরীণ উৎস। আর অন্যটি হলো বৈদেশিক উৎস। কেননা বিদেশি সংস্থা ও রাষ্ট্র থেকেও ঋণ গ্রহণ করছে, যা সরকারি ঋণের বৈদেশিক উৎস। সরকার দেশি ঋণ সংগ্রহে জনগণকে স্বেচ্ছায় ঋণ প্রদানে উদ্বুদ্ধ করতে পারে অথবা বাধ্যতামূলক পদক্ষেপ নিতে পারে। কিন্তু বৈদেশিক ঋণ প্রদানে কোনো দেশ বা সংস্থাকে বাধ্য করা যায় না। বৈদেশিক ঋণ বন্ধুপ্রতিম দেশসমূহ হতে আসে। এছাড়া বৈদেশিক সংস্থার শর্ত পূরণ হলে সংস্থা হতেও পাওয়া যায়। অভ্যন্তরীণ ঋণ সমাজের এক শ্রেণির হাত থেকে অর্থ অন্য শ্রেণির নিকট স্থানান্তরিত হয়। এর ফলে অভ্যন্তরীণ ঋণের কোনো আর্থিক ভার নেই। শুধু প্রকৃত ভার আছে। অন্যদিকে বৈদেশিক ঋণের দ্বারা এক দেশের জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, অন্য দেশের জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। এ ঋণ পরিশোধে সমাজকে আর্থিক ও প্রকৃত ভার উভয়ই বহন করতে হয়। তাছাড়া অভ্যন্তরীণ ঋণ পরিশোধে সরকার নতুন কর আরোপ বা নতুন মুদ্রা ছাপাতে পারে। কিন্তু বৈদেশিক ঋণ কর বা ছাপানো নোট দ্বারা পরিশোধ করা যাবে না। বৈদেশিক ঋণ পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা বা স্বর্ণ আবশ্যক। বাণিজ্য নীতির মাধ্যমে বৈদেশিক ঋণ পরিশোধ করা যায়। একদিকে অভ্যন্তরীণ ঋণ শর্তমুক্ত। বৈদেশিক ঋণ যথেষ্ট শর্তযুক্ত। অন্যদিকে বৈদেশিক ঋণ গ্রহণ করলে উচ্চ মূল্যের উপাদান ক্রয়, জাহাজ ভাড়া ইত্যাদি অর্থনৈতিক নির্দেশনামা মেনে চলতে হয়। অভ্যন্তরীণ ঋণ উন্নয়নের যেকোনো স্তরে ব্যবহার করা যায়। কিন্তু বৈদেশিক ঋণ বিশেষ খাতে ব্যয় করতে হয়। বৈদেশিক ঋণ ব্যবহারের ক্ষেত্র সুনির্দিষ্ট থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারি ঋণের উৎস দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর