উদ্দীপকে উল্লিখিত ব্যয়ের খাতসমূহ ছাড়া আর কোন কোন খাত সরকারের ব্যয় করা সমীচীন বলে মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে শুধু সরকারি ব্যয়ের প্রতিরক্ষা, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসংখ্যা খাতকে উল্লেখ করা হয়েছে। কিন্তু এছাড়াও সরকারি ব্যয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ খাত রয়েছে। নিচে উক্তিটি যুক্তসহ বিশ্লেষণ করা হলো— ১. সরকারের ব্যয় বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা। ২. সরকারের ব্যয় বৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্যও সরকারকে ব্যয় বৃদ্ধি করতে হবে। ৩. সামাজিক কল্যাণের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। ৪. আয় ও বন্টনের সুষম বণ্টন নিশ্চিত করে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং এটি করতে সরকারকে ব্যয় করতে হবে। ৫. বর্তমান সময়ের অস্থিতিশীল বিশ্বে বাণিজ্য চক্র একটি স্বাভাবিক ঘটনা। এ চক্র নিয়ন্ত্রণে সরকারকে ব্যয় করতে হবে। ৬. উন্নত এবং উন্নয়নশীল সব দেশেই সামাজিক নিরাপত্তা বিধানের জন্য সরকারকে প্রচুর ব্যয় করতে হবে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যয়ের খাতসমূহ ছাড়াও সরকারের আরও বিভিন্ন খাতে ব্যয় করা সমীচীন বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যয়ের খাতসমূহ ছাড়া আর কোন কোন খাত সরকারের ব্যয…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর