উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ হলো— শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহন ও যোগাযোগ এবং সামাজিক নিরাপত্তা। নিচে এসব উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করা হলো- ১. শিক্ষার সুযোগ-সুবিধা সম্প্রসারণ : শিক্ষা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ খাত। অনেক দেশে বেসরকারি পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে যে সুযোগ-সুবিধা রয়েছে তা সমগ্র জনগণের জন্য যথেষ্ট নয়। তাই বেসরকারি শিক্ষার পাশাপাশি পরিপূরক ব্যবস্থা হিসেবে সরকারি পর্যায়ে শিক্ষার সুযোগ-সুবিধা সম্প্রসারণের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে। ২. স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ : দেশের জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য সরকারকে হাসপাতাল, ডাক্তার, ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে হয়। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করার জন্য সরকার পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে থাকে। এসব কাজে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। ৩. কর্মসংস্থান বৃদ্ধি : অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারূপ কর্মসূচি বাস্তবায়নে অনেক অর্থ ব্যয় করে। ৪. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন : উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। তাই এ খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। ৫. সামাজিক নিরাপত্তা : আধুনিক বিশ্বের অনেক দেশেই সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালু রয়েছে। এ ব্যবস্থার মধ্যে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, পেনশন, বয়স্ক ভাতা, বেকার ভাতা, গ্রাচুইটি (পারিতোষিক), যৌথ রিমা ইত্যাদির জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর