সরকারি ব্যয় হ্রাসে সরকারকে কোন কোন খাতে আয় বাড়ানো উচিত বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: সরকারি ব্যয় হ্রাসে সরকারকে বিভিন্ন খাতে আয় বাড়ানো উচিত। বলে আমি মনে করি। সরকারি ব্যয়ের জন্য যেসব অর্থসংস্থান উৎস রয়েছে সেসব উৎসে দুর্নীতির কারণে সরকার প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। সরকার যেসব খাত হতে আয় বৃদ্ধি করতে পারে, সেসব হচ্ছে কর রাজস্ব সরকারি আয়ের অন্যতম প্রধান উৎস। কিন্তু আয়করসহ বিভিন্ন কর ফাঁকি দেওয়ার কারণে সরকার তার প্রাপ্য অর্থ হাতে পায় না। অপরদিকে, এসব কর ফাঁকি দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোই অধিক দুর্নীতিগ্রস্ত। এসব দুর্নীতি রোধ করা গেলে সরকারি ব্যয় যেমন হ্রাস পাবে, তেমনিভাবে সরকারি আয়ও বাড়বে। তাছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ সরকারি বিধানের ত্রুটির সুযোগ ও ফাঁকফোকরে কর প্রদান থেকে বিরত রয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে করের আওতায় আনতে হবে। বিভিন্ন ক্ষতিকর ও বিপজ্জনক পণ্যের ওপর আরোপিত কর বৃদ্ধি করলে সেসব পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে যেমন কম তত্ত্বাবধান ব্যয় করতে হবে, তেমনিভাবে বাড়তি কর থেকে সরকারের আয়ও বৃদ্ধি পাবে। সরকার অভ্যন্তরীণ অর্থায়নের উৎস যেমন ব্যাংকিং খাত থেকে প্রচুর অর্থ সংগ্রহ করতে পারে। এছাড়া নতুন টাকা ছাপিয়ে ও ঋণের মাধ্যমে সরকারের আয় বাড়ানো উচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারি ব্যয় হ্রাসে সরকারকে কোন কোন খাতে আয় বাড়ানো উচিত বলে তুমি …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর