উদ্দীপকে উল্লিখিত সরকারি অর্থসংস্থানের পদ্ধতিগুলো সংক্ষেপে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারি অর্থসংস্থানের পদ্ধতিগুলো হলো- নতুন মুদ্রা সৃষ্টি, অতিরিক্ত করারোপ, সরকারি তহবিল গঠন, ঋণ গ্রহণ ইত্যাদি। নিচে এ পদ্ধতিগুলো সংক্ষেপে বর্ণনা করা হলো- নতুন অর্থ সৃষ্টি : ঘাটতি অর্থসংস্থানের উদ্দেশ্যে নতুন মুদ্রা সৃষ্টি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সরকার সহজভাবে ঘাটতি ব্যয়ের সমপরিমাণ নতুন মুদ্রা সৃষ্টি করে ব্যয় নির্বাহ করতে পারে। সরকার এক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন- (ক) নতুন নোট ছাপানো প্রক্রিয়া এবং (খ) কেন্দ্রীয় ব্যাংকে জমাকৃত অর্থ তুলে নেওয়া। অতিরিক্ত কর আরোপ : উন্নত ও উন্নয়নশীল দেশে ঘাটতি অর্থসংস্থানে প্রায়ই অতিরিক্ত কর আরোপ প্রক্রিয়া অবলম্বন করা হয়। এরূপ করসমূহ চিরাচরিত করের নতুন সংযোজন। সরকারি তহবিল গঠন : নিট মূলধনের আয় থেকেও উন্নয়ন পরিকল্পনার অর্থ সংগৃহীত হয়। দেশের অভ্যন্তরে জনসাধারণের নিকট সরকার কর্তৃক বিভিন্ন বন্ড ও ঋণপত্র বিক্রয়কৃত আয়, সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সঞ্জয় ও সংরক্ষিত তহবিল, সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ইত্যাদি থেকে উন্নয়ন পরিকল্পনার অর্থসংস্থান করা হয়। ঋণ গ্রহণ : সরকার জনগণের কাছে থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে। উন্নত দেশে জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়, কিন্তু উন্নয়নশীল দেশে শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারি অর্থসংস্থানের পদ্ধতিগুলো সংক্ষেপে বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর