উদ্দীপকে উল্লিখিত কর ছাড়া সরকারি ব্যয়ের অর্থসংস্থানের আর কী কী উৎস রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর ছাড়াও সরকারি ব্যয়ের অর্থসংস্থানের আরও বিভিন্ন উৎস রয়েছে। উদ্দীপকে বর্ণিত কর ছাড়াও সরকার আরও বিভিন্ন ধরনের কর সংগ্রহ করে থাকে। যেমন- ১. কর্পোরেশন কর; ২. ভূমি কর; ৩. ব্যাংক সঞ্চয়ের ওপর কর; ৪. বিক্রয় কর; ৫. প্রমোদ কর; ৬. বিদ্যুৎ শুল্ক ইত্যাদি। উল্লিখিত উৎস ছাড়াও আরও কিছু উৎস রয়েছে যার মাধ্যমে সরকারি ব্যয়ের অর্থসংস্থান করা হয়। নিচে তা তুলে ধরা হলো- অভ্যন্তরীণ অর্থায়ন : সরকারি ব্যয়ের অর্থসংস্থানের অন্যতম খাত হলো অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন। এক্ষেত্রে সরকার প্রতিবছর দেশীয় ব্যাংকিং খাত থেকে এবং ব্যাংক বহির্ভূত উৎস হতে ঋণের মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করে। বৈদেশিক ঋণ : সরকারি ব্যয় নির্বাহের জন্য অর্থসংস্থানের এটি একটি স্থায়ী খাত। প্রতিবছরই সরকারকে এ খাত হতে অর্থসংস্থান করতে হয়। টাকা ছাপানো : অনেক সময় অভ্যন্তরীণ সম্পদ ও প্রাপ্ত বৈদেশিক ঋণ, দান, অনুদান প্রভৃতি দ্বারা সরকারের নির্ধারিত ব্যয় সম্পন্ন করা না গেলে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাপিয়ে অর্থসংস্থানের প্রচেষ্টা গ্রহণ করে থাকে। বৈদেশিক অনুদান : সরকার প্রতিবছর তার ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন দাতা দেশ ও সংস্থার নিকট হতে অনুদান গ্রহণ করে। এটিও অর্থসংস্থানের একটি উৎস হিসেবে বিবেচিত। ২০১৩-১৪ অর্থবছরে এ খাত হতে প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয় মোট আয়ের ২.৯%।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর ছাড়া সরকারি ব্যয়ের অর্থসংস্থানের আর কী কী উৎ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর