উদ্দীপকের আলোকে সরকারের আয়ের উৎসসমূহ চিহ্নিত করো।
উত্তর: বাংলাদেশ সরকার কর এবং কর বহির্ভূত বিভিন্ন উৎস থেকে যে আয় করে তাকে রাজস্ব আয় বলে। রাজস্ব আয়ের উৎসগুলোকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়। যথা- ক. কর রাজস্ব খ. কর বহির্ভূত আয়।ক. কর রাজস্ব: সরকারি আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হলো কর রাজস্ব। কর রাজস্ব আয়ের উৎসগুলো হলো-১. মূল্য সংযোজন কর: মূল্য সংযোজন কর ব্যবস্থায় একটি নির্ধারিত হারে কোনো দ্রব্যের মোট বিক্রয়ের ওপর কর হিসাব করে ঐ দ্রব্যের উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের জন্য প্রদত্ত কর বাদ দিয়ে কেবল নিট অর্থ মূল্য সংযোজন কর হিসেবে প্রদান করা হয়।২. আমদানি শুল্ক: বিদেশ হতে দেশে যেসব দ্রব্য আমদানি হয় সেসব দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে।৩. আবগারি শুল্ক: দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যসামগ্রীর ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে। বাংলাদেশে সাধারণত চিনি, চা, তামাক, সিগারেট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম, স্পিরিট, কেরোসিন ইত্যাদি দ্রব্যের ওপর আবগারি শুল্ক ধার্য করা হয়।৪. আয় ও মুনাফার ওপর কর: দেশের জনগণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় এবং ব্যবসায়-বাণিজ্য প্রতিষ্ঠানের মুনাফার ওপর যে কর ধার্য হয় তা বাংলাদেশ সরকারের একটি প্রধান আয়ের উৎস।৫. ভূমি রাজস্ব: ব্যক্তিগত মালিকানায় ভূমি ভোগ দখলের জন্য যে রাজস্ব সরকারকে প্রদান করা হয় তাই হলো ভূমি রাজস্ব।৬. অন্যান্য কর ও শুল্ক: উপরিউক্ত কর ছাড়াও অন্যান্য কর যেমন-প্রমোদ কর, দান কর, বিদেশ ভ্রমণ কর, বিজ্ঞাপন কর, পেট্রোল ও গ্যাসের ওপর শুল্ক ইত্যাদি থেকে সরকার প্রচুর অর্থ আয় করে থাকে।খ. কর বহির্ভূত আয়: কর রাজস্ব ছাড়াও কর বহির্ভূত আয় সরকারি আয়ের অন্যতম একটি প্রধান উৎস। কর বহির্ভূত আয়ের উৎসগুলো নিচে বর্ণনা করা হলো-১. নন-জুডিশিয়াল স্ট্যাম্প ফি: বিভিন্ন দলিলপত্র তৈরি, মামলা মোকদ্দমার আবেদনপত্র ইত্যাদির জন্য ফি প্রদান করে স্ট্যাম্পযুক্ত কাগজপত্র ক্রয় করতে হয়। এর ফলে সরকারের প্রচুর আয় হয়।২. মাদক শুল্ক: মদ ও নেশা জাতীয় দ্রব্যের ওপর কর ধার্য করে বাংলদেশ সরকার আয় করে থাকে। ৩. যানবাহন কর: বাংলাদেশ সরকার মোটর গাড়ি ও অন্যান্য যানবাহনের ওপর কর ধার্য করে বেশ কিছু আয় করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারের আয়ের উৎসসমূহ চিহ্নিত করো।
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর