উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করো। বাংলাদেশের জন্য কোন ধরনের ঋণ উত্তম বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে যে দুধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তা হলো: অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক ঋণ। এ দু ধরনের ঋণের কিছু সুবিধা- অসুবিধা রয়েছে। নিচে এ উৎস দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো:সরকারের পক্ষে অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করা সহজ; কারণ সরকার জনগণকে বিভিন্ন প্রবোচনা দানের মাধ্যমে উদ্বুদ্ধ করে বা বাধ্য করে খান গ্রহণ করতে পারে। কিন্তু ঋণের বৈদেশিক উৎসগুলোকে ঋণ প্রদানের জন্য প্ররোচিত বা বাধ্য করা যায় না। এ দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ বৈদেশিক ঋণের চেয়ে সুবিধাজনক।অভ্যন্তরীণ ঋণ নিতে গেলে সরকারকে কোনো শর্তের মোকাবিলা করতে হয় না। কিন্তু বৈদেশিক ঋণ গ্রহণ করলে তা বিদেশিদের বেঁধে দেওয়া শর্ত পূরণ করেই ব্যবহার করা যায়। ঋণের উপকারের চেয়ে অপকারই বেশি হয়।অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ঋণ পরিশোধে সরকার নতুন নোট ছাপিয়ে বা অধিক হারে কর ধার্য করে তা পরিশোধ করতে পারে। কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধে স্বর্ণ ও রৌপ্য আবশ্যক হয়। এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, অভ্যন্তরীণ উৎস ঋণ গ্রহণ সুবিধাজনক। উপরিউল্লিখিত আলোচনার প্রেক্ষিতে দেখা দরকার বাংলাদেশের জন্য কোন শ্রেণির ঋণ উত্তম।অভ্যন্তরীণ সরকারি ঋণ দেশে বিনিয়োগ, নিয়োগ, উৎপাদন ও আয় বৃদ্ধি করে। এ বর্দ্ধিত আয় দ্বারাই পরবর্তীতে ঋণ পরিশোধ করা যেতে পারে। কিন্তু বিদেশি ঋণ সুদা-আসলসহ পরিশোধ করতে হয় যা দেশের বাইরে চলে যায় ও আয় সৃষ্টিতে অবদান রাখে না। এটি আসলে জাতীয় আয় হ্রাস করে। তাই বাংলাদেশের জন্য অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করাই উত্তম বলে মত দেওয়া যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দুই ধরনের সরকারি ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্ল…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর