উদ্দীপকে সরকারি ঋণের উৎসগুলোর মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বলা হয়েছে, সরকার তার ব্যয় নির্বাহের জন্য দেশের জনগণ এবং আমেরিকা থেকেও ঋণ গ্রহণ করেছে। দেশের জনগণ থেকে ঋণ গ্রহণ অভ্যন্তরীণ উৎস; অপরদিকে আমেরিকা থেকে ঋণ গ্রহণ বৈদেশিক উৎস।সরকারি ঋণের উৎসগুলোর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ উত্তম বলে আমি মনে করি। নিচে উভয় উৎসের তুলনামূলক সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলো-প্রথমত, অভ্যন্তরীণ উৎসগুলো থেকে ঋণ সংগ্রহ করা সহজ। কারণ সরকার জনগণকে বিভিন্ন প্ররোচনা দানের মাধ্যমে উদ্বুদ্ধ করে বা বাধ্য করে ঋণ গ্রহণ করাতে পারে। কিন্তু বৈদেশিক উৎসগুলোকে বাধ্য করা যায় না। এই দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ ঋণ বৈদেশিক ঋণের চেয়ে সুবিধাজনক।দ্বিতীয়ত, বৈদেশিক ঋণ গ্রহণ করলে বিদেশিদের বেঁধে দেওয়া শর্ত পূরণপূর্বক ব্যবহার করতে হয়। যা অর্থনীতির জন্য অনেক সময় উপকারী হওয়ার চেয়ে অপকারী হতে পারে। পক্ষান্তরে, অভ্যন্তরীণ ঋণ ব্যবহারের কোনো শর্তের মোকাবিলায় করতে হয় না। সুতরাং বলা যায়, শর্তের দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ ঋণ বৈদেশিক ঋণের চেয়ে সুবিধাজনক।তৃতীয়ত, প্রত্যেক জিনিসের প্রাপ্তির বিনিময়ে প্রদান আছে। তাই ঋণ গ্রহণ করলে পরিশোধও করতে হয়। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ঋণ পরিশোধে সরকার নতুন নোট ছাপিয়ে বা অধিক হারে কর ধার্য করে তা পরিশোধ করতে হয়। কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধে স্বর্ণ ও রৌপ্য আবশ্যক। এ দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ সুবিধাজনক।চতুর্থত, ঋণের মেয়াদের দৃষ্টিকোণ থেকে সুবিধা-অসুবিধা বিবেচনা করলে বৈদেশিক উৎস, অভ্যন্তরীণ উৎস থেকে বেশি সুবিধাজনক। কেননা বৈদেশিক ঋণ সবসময় দীর্ঘমেয়াদি হয়ে থাকে। আবার অনেক সময় মওকুফও করা হয়। অন্যদিকে, অভ্যন্তরীণ ঋণ সচরাচর স্বল্পমেয়াদি হয়ে থাকে এবং তা মওকুফের ঘটনাও বিরল।উপরিউক্ত আলোচনা থেকে এ কথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সরকারি ঋণের দুটি উৎসের মধ্যে ঋণ পরিশোধের সময় বিষয়টি ছাড়া প্রতিটি ক্ষেত্রে বৈদেশিক উৎসের চেয়ে অভ্যন্তরীণ উৎস সুবিধাজনক এবং বৈদেশিক উৎস অসুবিধাজনক। তাই যেকোনো দেশের সরকারকে বৈদেশিক উৎসেরপরিবর্তে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করা প্রয়োজন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারি ঋণের উৎসগুলোর মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর