উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোর বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে বিভিন্ন ধরনের আয়ের উৎসের কথা বলা হয়েছে। নিম্নে উৎসগুলোর বিবরণ দেয়া হলো:সরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে সকল উৎস হতে আয় করে তাকে সরকারি আয়ের উৎস বলা হয়।প্রত্যক্ষ ও পরোক্ষ কর: সরকারের আয়ের প্রধান উৎস হলো কর। যে সকল কর ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে বহন করে তাকে প্রত্যক্ষ কর ও যে করের ভার অন্যের ওপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে। প্রত্যক্ষ করের উৎসসমূহ হলো- আয়কর, ভূমি রাজস্ব, সম্পদ কর, দান কর ইত্যাদি। আর পরোক্ষ করের উৎসসমূহ হলো- মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, সম্পূরক কর ইত্যাদি।নানা রকমের ফি: ফি সাধারণত কর-বহির্ভূত রাজস্বের উৎস। সরকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো বিশেষ ধরনের সুবিধা প্রদান করলে তার বিনিময়ে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। যেমন রেজিস্ট্রেশন ফি, কোর্ট ফি, টোল ইত্যাদি।সরকারি ঋণ: সরকার প্রয়োজনে রাষ্ট্র বা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকে। এটি অ-কর রাজস্বের একটি উৎস।নতুন নোট প্রচলন: সরকারের আদেশক্রমে কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট প্রচলন করে অর্থায়নে সাহায্য করে।এভাবে সরকার তার প্রয়োজন বা ব্যয় অনুযায়ী, বিভিন্ন উৎস থেকে আয় করে থাকে। যখন অভ্যন্তরীণ উৎস থেকে পর্যাপ্ত অর্থায়ন সম্ভব হয় না তখন সরকার ঋণ গ্রহণ করে। এভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে তার কার্যক্রম পরিচালনা করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোর বিবরণ দাও।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর