উদ্দীপকে উল্লিখিত কর বহির্ভূত আয়ের উৎসগুলো ব্যাখ্যা করো।
উত্তর: সরকার কর ছাড়াও বিভিন্ন সুবিধা প্রদান বা সেবা প্রদানের মাধ্যমেও প্রচুর রাজস্ব আয় করে থাকে। এসব আয়কে 'কর-বহির্ভূত আয়' বা কর- বহির্ভূত রাজস্ব' বলা হয়। কর বহির্ভূত রাজস্বকে প্রধানত দু'ভাগে ভাগ করা হয়। যথা-ক. প্রশাসনিক রাজস্ব: প্রশাসনিক কাজ সম্পাদন এবং বিভিন্ন সেবা প্রদানের জন্য সরকার জনগণের কাছ থেকে যে অর্থ আদায় করে তাকে 'প্রশাসনিক রাজস্ব' বলা হয়। প্রশাসনিক রাজস্বের অন্তর্ভুক্ত খাতগুলো হলো নিম্নরূপ:ফি: কর-বহির্ভূত রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো ফি। যেমন- কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি।জরিমানা: সরকারের প্রশাসনিক আয়ের অন্যতম উৎস হলো জরিমানা। আইন ভঙ্গের জন্য অপরাধীর নিকট থেকে শাস্তিস্বরূপ সরকার যে অর্থ আদায় করে তাকে 'জরিমানা' বলা হয়।বাজেয়াপ্তকরণ: সরকারের কর-বহির্ভূত আয়ের অন্যতম উৎস হলো বাজেয়াপ্তকরণ। কোনো সম্পত্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানের ন্যায়সংগত উত্তরাধিকারী না থাকলে সরকার আইনের মাধ্যমে সে সম্পদ বাজেয়াপ্ত করে এবং তা থেকে রাজস্ব লাভ করে।বিবিধ উৎস: উপরিউক্ত উৎসগুলো ছাড়াও আরো অনেক উৎস হতে সরকার আয় করে থাকে। এগুলো হলো: ১. নোট ছাপানো ২. স্বেচ্ছামূলক দান ৩. ক্ষতিপূরণ ৪. বিদেশি সাহায্য ও অনুদান প্রভৃতি।খ. বাণিজ্যিক রাজস্ব: সরকারের কর বহির্ভূত রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো বাণিজ্যিক আয়। সরকার অনেক সময় বাণিজ্যিক ভিত্তিতে সেবাকার্যক্রম পরিচালনা করে। বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত এসব প্রতিষ্ঠান হলো ডাকবিভাগ টেলিফোন, বিদ্যুৎ বিভাগ, রেলওয়ে, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান প্রভৃতি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর বহির্ভূত আয়ের উৎসগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর