মি. 'ক' বিশ লক্ষ টাকা যে সঞ্চয়পত্র খাতে বিনিয়োগ করলেন সে খাত থেকে তিনি নির্দিষ্ট ও সুনিশ্চিত মুনাফা পাবেন। মি. 'ক' ব্যাংকে যে টাকা রেখেছেন তা চলতি অ্যাকাউন্ট হলে তিনি সেখান থেকে কোনো মুনাফা পাবেন না। যদি তা ফিক্সড ডিপোজিট হয় তবেই তিনি সেখান অল্প মুনাফা পাবেন)) আর শেষোক্ত খাতে ঝুঁকি বেশি; কিন্তু মুনাফা অনিশ্চিত। বাংলাদেশের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সয়ী হতে উদ্বুদ্ধ করা ও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্জয় স্কিমের মাধ্যমে আহরণ করার উদ্দেশ্যে এবং সাধারণের নির্ঝঞ্ঝাটি অর্থ বিনিয়োগের পথ প্রশস্ত করার অন্য নাম সঞয়পত্র। বৃহত্তর দৃষ্টিকোণে সাধারণ মানুষের হাতে জমানো টাকা লম্বা সময়ের জন্য ফেলে না রেখে ঝুঁকিমুক্ত বিনিয়োগে মুনাফা লাভ, দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠী যেমন- মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিকদের অর্থ সরকারের সঞ্চয় স্কিমের সাহায্যে আহরণ করা হয়। সঞ্চয়পত্রের মাধ্যমে প্রাপ্ত সুবিধা হলো— অর্থ বিনিয়োগ নির্ঝঞ্ঝাটি ও ঝুঁকিমুক্ত, মেয়াদ শেষে এগুলো থেকে ভালো অঙ্কের মুনাফা পাওয়া যাবে, মুনাফার হার এফডিআরের সুদ থেকে বেশি, জরুরি প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেও ভাঙানো যায়। সেক্ষেত্রে মুনাফার হার কিছুটা কম হয়। তবে যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের থেকে বেশি। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মি. 'ক' এর সঞ্চয়পত্র খাতে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ; কিন্তু মুনাফা নিশ্চিত।