বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত লেখ।
উত্তর: বাংলাদেশের সম্ভাবনার খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত হলো— শিল্প ও সেবা খাত। শিল্প : দীর্ঘদিন যাবত দেশের অনুন্নত শিল্পখাত ক্রমশ উন্নত ও প্রসারিত হচ্ছে। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্প খাতের অবদান বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ২০.৭৭% এবং শ্রমশক্তির প্রায় ১৭.৬৫% শিল্পখাতে নিয়োজিত। বাংলাদেশে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের সমন্বয়ে ম্যানুফ্যাকচারিং শিল্প খাত গঠিত। এটা বাংলাদেশের সম্ভাবনার খাত। সেবাখাত : আর্থিক প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ও সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, লোকপ্রশাসন, সমাজকর্ম ও কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা প্রভৃতি খাত ও উপখাতগুলোর সমন্বয়ে এদেশের সেবা খাত গঠিত। এটা ক্রমবিকাশমান খাত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর