শেয়ারFacebookWhatsApp

অর্থায়নের বাহ্যিক উৎস বলতে কী বোঝায়?

উত্তর: মালিক বা উদ্যোক্তার নিজস্ব মূলধন এবং অবণ্টিত মুনাফা ছাড়া ঋণ হিসেবে যে সমস্ত উৎস হতে ঋণ সংগ্রহ করা হয় তাকে অর্থায়নের বাহ্যিক উৎস বলে। অর্থায়নের এ উৎস আবার দু'ধরনের; যথা- দেশীয় ও আন্তর্জাতিক। ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, প্রাপ্য বিল বাট্টাকরণ, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ইত্যাদি হলো অর্থায়নের দেশীয় বাহ্যিক উৎস। আর দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সাহায্য, ঋণদান, অনুদান ইত্যাদি হলো অর্থায়নের আন্তর্জাতিক বাহ্যিক উৎস।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

অর্থায়নের বাহ্যিক উৎস বলতে কী বোঝায়?

উদ্দীপক

দেলোয়ার সাহেব তার সঞ্চিত পাঁচ লক্ষ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করেন। ২০১৩ সালে 'XX^{\prime} কোম্পানির প্রতিটি প্রাথমিক শেয়ারের মূল্য ছিল ১০.০০ টাকা। বর্তমানে এই শেয়ারের বাজার মূল্য ৭৫.০০ টাকা। গত বছর এই শেয়ারের মূল্য ছিল ১২০.০০ টাকা।

Chittagong · 2017

উত্তর

IPO এর পূর্ণরূপ হলো- Initial Public Offering.

উত্তর

মালিক বা উদ্যোক্তার নিজস্ব মূলধন এবং অবণ্টিত মুনাফা ছাড়া ঋণ হিসেবে যে সমস্ত উৎস হতে ঋণ সংগ্রহ করা হয় তাকে অর্থায়নের বাহ্যিক উৎস বলে। অর্থায়নের এ উৎস আবার দু'ধরনের; যথা- দেশীয় ও আন্তর্জাতিক। ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, প্রাপ্য বিল বাট্টাকরণ, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ইত্যাদি হলো অর্থায়নের দেশীয় বাহ্যিক উৎস। আর দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক সাহায্য, ঋণদান, অনুদান ইত্যাদি হলো অর্থায়নের আন্তর্জাতিক বাহ্যিক উৎস।

উত্তর

উদ্দীপকের দু'ধরনের শেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। যথা- প্রাইমারি বা প্রাথমিক শেয়ার এবং সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ার। নিচে এ দু'ধরনের শেয়ারের মাধ্যমে তুলনামূলক আলোচনা করা হলো-১. কোম্পানি বা ইস্যু হাউস যে শেয়ার আইপিও (IPO) এর মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে বাজারে ছাড়ে এবং আবেদন দ্বারা সরাসরি কিংবা লটারির মাধ্যমে তা ক্রয়, করা যায় সেটিই প্রাইমারি শেয়ার। অন্যদিকে, প্রাইমারি শেয়ার মালিকরা যখন তাদের শেয়ার ব্রোকার হাউসে বিক্রি করে তখন ঐ বিক্রীত শেয়ার হয়ে যায় সেকেন্ডারি শেয়ার।২. প্রাইমারি শেয়ারের মালিকানা বদলায় না; যে তা পায় সেই তার মালিক হয়। কিন্তু সেকেন্ডারি শেয়ারের মালিকানা শেয়ার বিক্রির সাথে সাথে বদলাতে থাকে।৩. প্রাইমারি শেয়ার ব্যাংক বা কোনো ইস্যু হাউসের মাধ্যমে সংগ্রহ করা যায়। কিন্তু সেকেন্ডারি শেয়ার কেবল স্টক এক্সচেঞ্জ থেকেই ক্রয় করতে হয়।৪. প্রাইমারি শেয়ার ইস্যুকারক কর্তৃক আইপিও এর মাধ্যমে নির্বাচিত বিও (Beneficiary Owners) একাউন্টধারীর একাউন্টে পৌঁছায়। সেকেন্ডারি শেয়ার ব্রোকার হাউসের মাধ্যমে স্টক এক্সচেঞ্জ কর্তৃক পরিচালিত ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে কেনা যায়।৫. প্রাইমারি শেয়ার কেবল একবার হাত বদল হয়; কিন্তু সেকেন্ডারি শেয়ার কোম্পানির অবসান অবধি হাত বদল হতে থাকে।৬. প্রাইমারি শেয়ারের দাম তার ফেইসভ্যালু দ্বারাই প্রকাশিত হয়। সেক্ষেত্রে সেকেন্ডারি শেয়ারের দাম তার চাহিদা ও যোগানের ঘাত- প্রতিঘাত দ্বারা নির্ধারিত হয় এবং তা প্রায়ই ওঠা-নামা করে।

উত্তর

উদ্দীপকটি পাঠ করে জানা যায়, শেয়ারবাজারে ক্রয়-বিক্রয়যোগ্য শেয়ারের মূল্য সময় ব্যবধানে অনেক ওঠা-নামা করে। শেয়ার মূল্যের এ উত্থান-পতন বন্ডের বাজারে বন্ডের মূল্যের ওঠা-নামা অপেক্ষা তীব্র ও ক্রিয়াশীল।১. শেয়ার মার্কেটে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই অংশগ্রহণ করে শেয়ার কেনাবেচায় অংশ নেয়। তাই এখানে শেয়ারের মূল্য নির্ধারণে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একযোগে ভূমিকা পালন করে। কিন্তু বন্ড মার্কেটে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই বন্ড কেনা-বেচায় অংশ নেয়। এ জন্য এখানে বন্ডের মূল্য নির্ধারণে একক প্রভাব লক্ষ করা যায়। ২. শেয়ারের মূল্যের সাথে সুদের হারের কোনো সম্পর্ক নেই। শেয়ারের মূল্য কোম্পানির লাভ-লোকসানের সাথে জড়িত। কোম্পানি থেকে লাভের প্রত্যাশা বাড়লে শেয়ারের মূল্য বাড়ে; বিপরীত অবস্থায় তার মূল্য কমে। কিন্তু বন্ডের মূল্য সরাসরি সুদের হারের সাথে সম্পর্কিত। বাজারে সুদের হার বাড়লে বন্ডের মূল্য কমে; আবার সুদের হার কমলে বন্ডের মূল্য বাড়ে।৩. শেয়ারবাজারে শেয়ারের মূল্যের উত্থান-পতন নিত্যদিনের ঘটনা। প্রকৃতপক্ষে শেয়ার কেনা-বেচা চলাকালীন অবস্থায় তার মূল্য ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। কিন্তু বন্ডের বাজারে বন্ডের মূল্য ধীর গতিতে পরিবর্তিত হয়। প্রায়শই এর মূল্য কিছু সময় ধরে একই থাকতে পারে।৪. শেয়ারের মূল্য অসাধু শেয়ার ব্যবসায়ীদের দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়। অসৎ শেয়ার ব্যবসায়ীরা নিজেদের যোগসাজশে ধাপে ধাপে শেয়ারের মূল্য অনেক বাড়িয়ে আবার স্বল্প সময়ের ব্যবধানে তার পতন ঘটাতে পারে। কিন্তু বন্ডের মূল্য প্রভাবিত করার ব্যাপারে অসাধু বন্ড ব্যবসায়ীর কোনো ভূমিকা নেই। বন্ডের কেনা-বেচায় মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা জড়িয়ে থাকায় কেউ বন্ডের মূল্য নির্ধারণে কৌশলের আশ্রয় নিতে পারে না।
HSCEconomics 2nd PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রায় ত্রিশ বছর আগে মি. জসিম লেখাপড়া শেষ করে কানাডায় চলে যান। তৎসময়ে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল নেতিবাচক। একটানা ত্রিশ বছর কাটিয়ে দেশে ফিরে তিনি অবাক। আগের বাংলাদেশ আর নেই। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা প্রভৃতি সূচকে বাংলাদেশ আজ অগ্রসরমান। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে নিম্নমধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। মি. জসিম সিদ্ধান্ত নিলেন তিনি দেশেই অবস্থান করবেন এবং অর্জিত অর্থ বিনিয়োগ করবেন।

Dinajpur · 2017

প্রাকৃতিক পরিবেশ কী?
অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।
বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

4.সৃজনশীল প্রশ্ন

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।