প্রাইমারি শেয়ারের ঝুঁকি কম- ব্যাখ্যা করো।
উত্তর: প্রাইমারি শেয়ারের দাম পূর্ব নির্ধারিত হওয়ায় এ ধরনের শেয়ারে ঝুঁকি কম। কোনো কোম্পানি যখন পুঁজিবাজারে নতুন শেয়ার বিক্রির জন্য ছাড়ে তখন তাকে প্রাথমিক শেয়ার বলে। এরূপ শেয়ার সাধারণত ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়। এ শেয়ারে মালিক কোনো নির্দিষ্ট হারে মুনাফা পায় না। তবে প্রাথমিক শেয়ারের মালিকরা কোম্পানির পরিচালনায় ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তাছাড়া প্রাইমারি শেয়ারের ফেইস ভ্যালুই হলে প্রাইমারি শেয়ারে মূল্য। প্রাইমারি শেয়ারের দাম স্টক এক্সচেঞ্জ এর নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। ফলে এতে কোনো ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা পরিলক্ষিত হয় না। তাই বলা যায়, অন্যান্য শেয়ারের তুলনায় প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
প্রাইমারি শেয়ারের ঝুঁকি কম- ব্যাখ্যা করো।
উত্তর