আলম সাহেব কোন খাত থেকে নির্দিষ্ট ও সুনিশ্চিত মুনাফা পাবেন- ব্যাখ্যা করো।
উত্তর: আলম সাহেব ব্যাংক ও সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট ও সুনিশ্চিত মুনাফা পাবেন। বাণিজ্যিক ব্যাংকে জনগণ একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সুদের হারের প্রেক্ষিতে তাদের অর্থ সঞ্চিত রাখে। এ খাত থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান সুনিশ্চিত মুনাফা পেয়ে থাকে। আবার, বাংলাদেশ সরকার সমাজের নিম্নবিত্তের লোকদের সঞ্চয়মুখী করে তোলা এবং মুনাফা প্রদান বাবদ আয় বৃদ্ধি করতে সহায়তা করার উদ্দেশ্যে পারিবারিক সঞ্চয়পত্র চালু করেছে। এ সঞ্চয়পত্রের জন্য প্রদেয় মুনাফার হার নির্দিষ্ট, যা নির্দিষ্ট সময়ের পর প্রদান করা হয়। উদ্দীপকে আলম সাহেব তার পেনশনের টাকার কিছু অংশ ব্যাংকে রাখেন আর কিছু অংশ দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেন এবং বাকি টাকা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পর মুনাফা ও আসল টাকা ফেরত পাওয়া যায়। মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র ভেঙে ফেললে হ্রাসকৃত নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। আবার, ব্যাংকে টাকা আমানত রাখলে নির্দিষ্ট মেয়াদে সুনিশ্চিত মুনাফা পাওয়া যায়। তাই বলা যায়, আলম সাহেব ব্যাংক ও সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে নির্দিষ্ট ও সুনিশ্চিত মুনাফা পাবেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আলম সাহেব কোন খাত থেকে নির্দিষ্ট ও সুনিশ্চিত মুনাফা পাবেন- ব্যাখ্যা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর