আলম সাহেবের বিনিয়োগকৃত খাতসমূহ থেকে সর্বদা মুনাফা প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে কী? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের আলম সাহেবের বিনিয়োগকৃত মুনাফা পাওয়া খাতসমূহে অনিশ্চিত কিন্তু সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি। যৌথ মূলধনি কোম্পানির অনুমোদিত মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হলে বিভাজিত এক একটি অংশ হলো শেয়ার। তাই বলা যায়, শেয়ার হলো কোনো যৌথ মূলধনি কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশ। শেয়ারহোল্ডাররা শেয়ার ক্রয় করে যেমন কোম্পানির আংশিক মালিকানা লাভ করে তেমনি আবার তার ঝুঁকিও বহন করে। উদ্দীপকে উল্লিখিত আলম সাহেব এর মতো বিনিয়োগকারীরা শেয়ারের লভ্যাংশ কোম্পানির লাভ-লোকসানের ভিত্তিতে পেয়ে থাকে। এক্ষেত্রে যেকোনো দ্রব্যের মতোই শেয়ারের চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে তার বাজার দাম নির্ধারিত হয়। এতে শেয়ারের দাম ওঠা-নামা করে বিধায় মুনাফা কম-বেশি হতে পারে। তবে যেসব কোম্পানি অধিক স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড উভয়ই বেশি পরিমাণ প্রদান করে সেগুলোর চাহিদা বেশি হওয়ায় তার বাজার দাম বেশি হয়। এ ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করলে অনেক মুনাফা লাভ করার সম্ভাবনা থাকে। কোনো কোম্পানির চাহিদা হঠাৎ করে কমে গেলে তৎসংশ্লিষ্ট সব শেয়ারের দাম তথা মুনাফা অনেক কমে যায়। এতে ঝুঁকি বা অনিশ্চয়তা বিরাজ করে। তাই বলা যায়, শেয়ারের দরপতনের কারণে বাজারে যে অনিশ্চয়তা বিরাজ করে তাতে এ খাত থেকে মুনাফা পাওয়া অনিশ্চিত। তবে যখন শেয়ারের মূল্য অধিক বাড়ে তখন আবার এ খাত থেকেই অধিক মুনাফা পাওয়া যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আলম সাহেবের বিনিয়োগকৃত খাতসমূহ থেকে সর্বদা মুনাফা প্রাপ্তির নিশ্চয়ত…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর