নিজস্ব অর্থায়নের সুবিধা উল্লেখ কর।
উত্তর: ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন নিজস্ব সঞ্চয় থেকে অর্থসংস্থান করে তখন তাকে বলা হয় নিজস্ব অর্থায়ন। নিজস্ব অর্থায়নের নানাবিধ সুবিধা রয়েছে। এক্ষেত্রে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে, নিজস্ব সঞ্চয় থেকে কি পরিমাণ টাকা খাটানো যাবে সে বিষয়ে জানা যায়, তাৎক্ষণিকভাবে অর্থায়ন করা যায়, অর্থায়নের ঝামেলা কম থাকে, তহবিলের সংগ্রহ ব্যয় থাকে না, ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা এতে নেই, যৌথ মূলধনী কারবার হলে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষিত হয় এবং মন্দার সময় কম দামে কাঁচামাল ও অন্যান্য দ্রব্যাদি ক্রয় করা যায় । এসব সুবিধা থাকার কারণেই অর্থায়নের ক্ষেত্রে নিজস্ব অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
নিজস্ব অর্থায়নের সুবিধা উল্লেখ কর।
উত্তর