মূলধন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় এবং পরবর্তী নগদ অর্থে রূপান্তর হয় বিষয়টি কি একই? বিশ্লেষণ করো।
উত্তর: মূলধন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় এবং পরবর্তী নগদ অর্থে রূপান্তর দ্বারা যথাক্রমে প্রাথমিক শেয়ার ও সেকেন্ডারি বা মাধ্যমিক শেয়ারকে নির্দেশ করা হয়েছে।শেয়ারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো প্রাইমারি শেয়ার ও মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার। কোম্পানি বা ইস্যু হাউস যে শেয়ার আইপিও এর মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে বাজারে ছাড়ে তা হলো প্রাইমারি শেয়ার। এটি আবেদন দ্বারা সরাসরি কিংবা লটারির মাধ্যমে ক্রয় করা যায়। অন্যদিকে, মালিকরা যখন প্রাইমারি শেয়ার তাদের শেয়ার ব্রোকার হাউসে বিক্রি করে তখন ঐ বিক্রীত শেয়ার হয়ে যায় সেকেন্ডারি শেয়ার।উদ্দীপকের ছকে মূলধনের ক্ষুদ্রাংশ দেয়া আছে। এটি শেয়ারকে নির্দেশ করে। শেয়ারের প্রধান দুটি ভাগ হলো প্রাইমারি শেয়ার ও মাধ্যমিক শেয়ার। প্রাইমারি শেয়ারের মালিকানা বদলায় না। যে তা পায় সেই তার মালিক হয়। কিন্তু সেকেন্ডারি শেয়ারের মালিকানা শেয়ার বিক্রির সাথে সাথে বদলাতে থাকে। আবার, প্রাইমারি শেয়ার ব্যাংক বা কোনো ইস্যু হাউসের মাধ্যমে সংগ্রহ করা যায়। কিন্তু সেকেন্ডারি শেয়ার কেবল স্টক এক্সচেঞ্জ থেকেই ক্রয় করতে হয়।প্রাইমারি শেয়ার ইস্যুকারক কর্তৃক আইপিও-এর মাধ্যমে নির্বাচিত BO অ্যাকাউন্টধারীর একাউন্টে পৌঁছায়। সেকেন্ডারি শেয়ার ব্রোকার হাউসের মাধ্যমে স্টক এক্সচেঞ্জ কর্তৃক পরিচালিত ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে কেনা যায়। প্রাইমারি শেয়ারের দাম তার ফেইসভ্যালু দ্বারাই প্রকাশিত হয়। সেক্ষেত্রে সেকেন্ডারি শেয়ারের দাম তার চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাত দ্বারা নির্ধারিত হয় এবং তা প্রায়ই ওঠা-নামা করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রাইমারি ও মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মূলধন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রয় এবং পরবর্তী নগদ অর্থে রূপান্তর হয় ব…
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর