দরিদ্রতা নিরসন ও কর্মসংস্থানে আশার মতো বাংলাদেশে কর্মরত এনজিওসমূহের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: এ ধরনের অনেক প্রতিষ্ঠান দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য ঋণ প্রদান করে থাকে। নিচে এনজিওসমূহের ভূমিকা বিশ্লেষণ করা হলো- আশা : এ প্রতিষ্ঠান ১৯৯২ সাল থেকে বিশেষায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। এর টেকসই ক্ষুদ্রঋণ কর্মসূচি মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রশিকা : প্রশিকা বাংলাদেশের সবচেয়ে বড় এনজিওগুলোর অন্যতম । সংস্থাটি ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের অসংখ্য গ্রাম ও বস্তিতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বনির্ভর বাংলাদেশ : ক্ষুদ্রঋণের মাধ্যমে অর্থায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উৎস। এ সংস্থা ১৯৭৫ সাল থেকে গ্রামের তৃণমূল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য ক্ষুদ্রঋণ দিয়ে আসছে । সংস্থাটি আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে স্বল্পমেয়াদি অর্থায়ন করে আসছে। শক্তি ফাউন্ডেশন : ১৯৯২ সাল থেকে শক্তি ফাউন্ডেশন দুস্থ মহিলাদের আর্থসামাজিক ঋণ প্রদান করে। শহুরে দুস্থ মহিলাদেরকে ছোটখাটো ব্যবসায়িক কাজে সম্পৃক্ত করার জন্য অর্থায়নের ক্ষেত্রে এ সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। উল্লিখিত এনজিওগুলো ছাড়াও বাংলাদেশে আরও অনেক এনজিও রয়েছে। এগুলো ছোটোখাটো আয় উপার্জনকারী অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়ন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দরিদ্রতা নিরসন ও কর্মসংস্থানে আশার মতো বাংলাদেশে কর্মরত এনজিওসমূহের…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর