জামালের শেয়ার থেকে মুনাফা লাভ কি নিশ্চিত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জামালের শেয়ার থেকে মুনাফা লাভ নিশ্চিত নয়। কেননা, জামাল শেয়ার বাজারে মাধ্যমিক শেয়ারের লেনদেন করে। প্রাথমিক শেয়ারের মালিকরা যখন তাদের শেয়ার বিক্রয় করে নগদ অর্থ লাভ করে তখন ঐ শেয়ার মাধ্যমিক শেয়ারে রুপান্তরিত হয়। শেয়ার হলো মূলধন বাজারের হাতিয়ার। ক্রেতা কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলে এর মাধ্যমে কোম্পানির সাধারণ শেয়ারের আর্থিক মালিকানা লাভ করা যায়। শেয়ার বর্তমান ও ভবিষ্যৎ হিসেবে দাম উঠানামা করে থাকে। যার ফলে কোনো ক্রেতা শেয়ার ক্রয় করলে এটা নিশ্চিত নয় যে সে মুনাফা লাভ করবে তবে যারা 'শেয়ার বাজারে লেনদেন করে তাদের বন্ড মার্কেটের তুলনায় শেয়ার বাজার বেশি পছন্দনীয়। পৃথিবীর বিভিন্ন দেশে অধিক সংখ্যক লোক শেয়ার বাজারের সাথে জড়িত। আবার একটি দেশের অর্থনীতির উন্নয়ন পরিস্থিতির মাপকাঠি হচ্ছে সেদেশের শেয়ার বাজারের উন্নয়নের মাত্রা। তাই দেখা যায়, উন্নয়নের লক্ষ্য পূরণে উন্নয়নশীল দেশসমূহ শেয়ার বাজারকে আরও দক্ষ করে তুলছেন। ফলে দেখা যাবে, শেয়ার বাজারে জামালের মতো বিনিয়োগকারীরা সহজেই বিনিয়োগ করার মাধ্যমে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে সক্ষম হবে। তবে এ ধরনের শেয়ার থেকে মুনাফা নিশ্চিত নয় আবার হতেও পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জামালের শেয়ার থেকে মুনাফা লাভ কি নিশ্চিত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর