জামাল এবং কামালের কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দেখা যায়, জামাল বিনিয়োগ করেছে শেয়ার বাজারে আর কামাল বিনিয়োগ করেছে বন্ড বাজারে। শেয়ার বাজারে ঝুঁকির পরিমাণ বেশি হলেও এখানে অধিক মুনাফা পাওয়ায় সম্ভাবনা থাকে। পক্ষান্তরে, বন্ড বাজারে ঝুঁকির পরিমাণ কম এবং মুনাফার পরিমাণও শেয়ার বাজারের তুলনায় কম থাকে। উদ্দীপকে জামাল সাহেব নিয়মিত শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন। তিনি জানেন এখানে ঝুঁকির পরিমাণ বেশি কিন্তু তার পরও অধিক মুনাফার আশায় তিনি শেয়ার ক্রয় বিক্রয় করেন। অপরদিকে, কামাল সাহেব শেয়ার মার্কেটে বিনিয়োগ করে লোকসান হওয়ায় তিনি বন্ড মার্কেটে চলে যান এবং সেখানে কম ঝুঁকিতে বন্ড ক্রয় করেন। তিনি জানেন এখানে শেয়ার মার্কেটের মতো পর্যাপ্ত মুনাফা পাবেন না তবুও তিনি কম ঝুঁকিতে থাকার কারণে বন্ড ক্রয় করেন। নিচে শেয়ার ও বন্ডের সাথে মৌলিক কিছু তুলনা দেওয়া হলো- ১. ঋণের দলিল : বন্ড বা ঋণপত্র ঋণের দলিল ছাড়া কিছু নয়। অপরদিকে, শেয়ার বাজারে ঋণের মেয়াদ, সুদের হার দলিলে উল্লেখ থাকে না। ২. সুদ : বন্ডের বাজারে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। অপরদিকে, শেয়ার বাজারে এরুপ নিয়ম নেই। ৩. তদারকি : বন্ডের বাজারে তদারকি কম কিন্তু শেয়ার বাজারে তদারকি বেশি। ৪. ঝুঁকি : বন্ডে ঝুঁকি কম। অপরদিকে শেয়ারে ঝুঁকি বেশি। অতএব বলা যায় যে, যদিও বন্ডে ঝুঁকি কম কিন্তু এর পরও শেয়ারের জনপ্রিয়তা বেশি। যার কারণে অধিক মুনাফার আশায় জনগণ শেয়ার মার্কেটে বিনিয়োগ বেশি করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জামাল এবং কামালের কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি? উ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর