উদ্দীপকে বর্ণিত হানিফ ও হাসানের ক্রয়কৃত শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হানিফ ও হাসানের ক্রয়কৃত শেয়ার দুটি হলো যথাক্রমে প্রাথমিক শেয়ার ও সেকেন্ডারি শেয়ার। প্রাইমারি শেয়ারের মালিকানা বদলায় না। যে পায় সেই তার মালিক থাকে। কিন্তু সেকেন্ডারি শেয়ারের মালিকানা শেয়ার বিক্রয়ের সাথে সাথে বদলাতে থাকে। প্রাইমারি শেয়ার IPO বা initial public offering এর মাধ্যমে সংগ্রহ করা যায়। কিন্তু সেকেন্ডারি শেয়ার বিভিন্ন স্টক এক্সচেঞ্জ থেকে ক্রয় করতে হয়। উদ্দীপকে হানিফ বাবার মৃত্যুর পর প্রাপ্ত ১০ লক্ষ টাকার মধ্যে কিছু টাকা দিয়ে IPO এর মাধ্যমে কিছু শেয়ার কিনেছেন। এটি প্রাথমিক শেয়ারকে নির্দেশ করে। কিন্তু হাসান তার টাকা দিয়ে টাকা স্টক এক্সচেঞ্জ হতে বিভিন্ন কোম্পানির কিছু শেয়ার ক্রয় করেন। এটি মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ারকে নির্দেশ করে। প্রাইমারি শেয়ারের দাম তার ফেস ভ্যালু দ্বারা প্রকাশ পায়। অপরদিকে সেকেন্ডারি শেয়ারের দাম তার চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে নির্ধারিত হয়। ঝুঁকির কথা বিবেচনায় প্রাইমারি শেয়ারের ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু সেকেন্ডারি শেয়ারের ক্ষেত্রে সবসময় ঝুঁকি বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হানিফ ও হাসানের ক্রয়কৃত শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর