হাসানের বিনিয়োগে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলেও সবচেয়ে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের হাসানের বিনিয়োগ তথা সেকেন্ডারি শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ হলেও এতে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টক এক্সচেঞ্জ হলো শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বেচাকেনার একটি বিপণন কেন্দ্র। এ বাজারে সাধারণত যৌথ মূলধনী কোম্পানিগুলো মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করে। বিনিয়োগকারীরা শেয়ারের লভ্যাংশ কোম্পানির লাভ-লোকসানের ভিত্তিতে পেয়ে থাকে। উদ্দীপকে হাসান তার টাকা দিয়ে 'ঢাকা স্টক এক্সচেঞ্জ' হতে কিছু শেয়ার ক্রয় করেন। অর্থাৎ তিনি সেকেন্ডারি শেয়ার ক্রয় করেন। এ ধরনের মার্কেটে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে অধিক মুনাফা পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা পরিলক্ষিত হয়। তবুও অধিক মুনাফা লাভের সম্ভাবনা থাকায় মানুষ ঝুঁকি ও অনিশ্চয়তা বহনেও রাজি থাকে। শেয়ারের চাহিদা ও যোগানের ভিত্তিতে তার বাজার দাম নির্ধারিত হয়। এতে শেয়ারের দাম ওঠানামা করে বিধায় দাম ও মুনাফা কমবেশি হতে পারে। তবে যেসব কোম্পানি বছর শেষে অধিক পরিমাণে মুনাফা প্রদান করে সেগুলোর চাহিদা বেশি। ফলে তার বাজার দামও বেশি হয়। এ ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করলে আকস্মিকভাবে অনেক মুনাফা লাভ করা যায়। তবে, কোনো কোম্পানির চাহিদা হঠাৎ করে কমে গেলে তৎসংশ্লিষ্ট সব শেয়ারের দাম তথা মুনাফা অনেক কমে যায়। অর্থাৎ, হাসানের বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলে সর্বাধিক মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
হাসানের বিনিয়োগে ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলেও সবচেয়ে অধিক মুনাফা পাওয়ার…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর