উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজের ক্রয়কৃত দু'ধরনের শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজের ক্রয়কৃত শেয়ার দুটি হলো প্রাথমিক শেয়ার ও সেকেন্ডারি শেয়ার।শেয়ার ইস্যু করে বিক্রির জন্য বাজারে প্রথমে যে শেয়ার ছেড়ে দেওয়া হয় সেটি হলো প্রাথমিক শেয়ার। অন্যদিকে, প্রাথমিক শেয়ার মালিকরা তাদের শেয়ার কেনার রসিদের মাধ্যমে অন্য বিনিয়োগকারীদের নিকট বিক্রি করলে তা হয় সেকেন্ডারি শেয়ার। প্রাথমিক শেয়ার সাধারণত ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সংগ্রহ করা যায়। কিন্তু সেকেন্ডারি শেয়ার স্টক এক্সচেঞ্জ থেকে সংগ্রহ করা যায়।উদ্দীপকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নাহিদা ভবিষ্যৎ তহবিল ফান্ড থেকে ২০ লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছে। এছাড়া তিনি IPO-র মাধ্যমে কিছু শেয়ার ক্রয় করে। এটি সেকেন্ডারি শেয়ারকে নির্দেশ করে। বাকি ১০ লক্ষ টাকা দিয়ে শেয়ার বাজারে থেকে কিছু শেয়ার কিনে। এটি প্রাথমিক শেয়ারকে নির্দেশ করে। প্রাইমারি শেয়ারের দাম তার ফেইস ভ্যালু দ্বারা প্রকাশ পায়। অপরদিকে, সেকেন্ডারি শেয়ারের দাম তার চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে নির্ধারিত হয়। ঝুঁকির কথা বিবেচনায় প্রাইমারি শেয়ারের ঝুঁকি নেই। কিন্তু সেকেন্ডারি শেয়ারের ক্ষেত্রে সবসময় ঝুঁকি বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজের ক্রয়কৃত দু'ধরনের শেয়ারের মধ্যে পার্থ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর