উদ্দীপকে উল্লিখিত কোন বিনিয়োগ খাত হতে মুনাফা পাওয়া নিশ্চিত কিন্তু সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি— ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. 'ক' এর বিনিয়োগগুলোর মধ্যে শেষোক্ত খাতে মুনাফা পাওয়া অনিশ্চিত; কিন্তু সব থেকে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মি. “ক' এর শেষোক্ত বিনিয়োগ খাতটি হলো শেয়ার মার্কেটে বিনিয়োগ। মি. 'ক' তার পেনশন হতে ২ লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন, যা হতে মুনাফা নিশ্চিত এবং তার পরিমাণ খুবই কম হবে। তিনি সঞ্চয়পত্র হতেও মুনাফা পাবেন। কিন্তু তা হবে নির্দিষ্ট পরিমাণ অপরদিকে শেয়ার মার্কেটে বিনিয়োগের ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলেও সবচেয়ে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘমেয়াদি ঋণযোগ্য তহবিলের বাজার হলো পুঁজি বাজার। অর্থায়নের যে কয়টি উৎস রয়েছে তার মধ্যে এটি অন্যতম। পুঁজি বাজার থেকে অর্থায়নের প্রধান মাধ্যম হলো কোম্পানির শেয়ার। পুঁজি বাজারে শেয়ার ক্রয় করার পর মুনাফা পাওয়া অনিশ্চিত হলেও অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি। শেয়ার মূল্যের অস্বাভাবিক উঠানামা, মূলধনের অভাব ইত্যাদি কারণে মুনাফা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শেয়ার ক্রয় করলে সেই অর্থমূল্য স্থায়ী মূলধন হিসেবে বহাল থাকে। এ মূলধন পরিশোধযোগ্য, ঋণ গ্রহণের সমতা বৃদ্ধি পায়। শেয়ার মূলধন জামানতবিহীন, সহজে মূলধন সংগ্রহ করা যায়, বাজারে প্রবেশও করা যায় সহজে এবং শেয়ারহোল্ডারদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি পায় । কোম্পানি কর্তৃক মুনাফার ভাগ পাওয়া যায় এবং কোম্পানির সুনাম বৃদ্ধি পেলে শেয়ারের মূল্য অনেকগুণ বেড়ে যায়। ফলে উদ্দীপকে উল্লিখিত শেয়ার মার্কেটে বিনিয়োগ থেকে মুনাফা পাওয়া অনিশ্চিত হলেও সবচেয়ে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোন বিনিয়োগ খাত হতে মুনাফা পাওয়া নিশ্চিত কিন্তু…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর