উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির অর্থায়নের জন্য কোন কোন উৎস ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির অর্থায়নের জন্য যেসব উৎস ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা হলো— ১. সংরক্ষিত মুনাফা : প্রতিষ্ঠানের নিট মুনাফার যে অংশ মালিক বা অংশীদারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বণ্টন না করে আলাদাভাবে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে। উদ্দীপকে মি. 'X [গণিত] ব্যবসায় সম্প্রসারণের জন্য মুনাফার ১০% হাতে রেখেছেন, যা সংরক্ষিত মুনাফা হিসেবে বিবেচিত। ২. স্থায়ী সম্পদ বিক্রি : নগদ অর্থের প্রয়োজনে পূর্বে ক্রয় করা স্থায়ী সম্পদ বিক্রি করে তহবিল সংগ্রহ করা যায়। স্থায়ী সম্পত্তি অনেক দিন ধরে ব্যবহার করলে এর উপযোগিতা কমে যায়। তাই এগুলো বিক্রি করে অর্থসংস্থান করা হয়। এটিও একটি অভ্যন্তরীণ উৎস। সাধারণত অব্যবহৃত সম্পদ বিক্রি করে এ অর্থ সংগ্রহ করা হয়। উদ্দীপকে মি. X সাভারের একটি প্লট বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করেন, যা এ উৎসকে নির্দেশ করে। ৩. পুঁজিবাজার : পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের অন্যতম উৎস। যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান পরবর্তীতে সম্প্রসারণের জন্য অতিরিক্ত মূলধনের প্রয়োজন মেটাতে জনসাধারণের নিকট থেকে মূলধন বাজারের মাধ্যমে কোম্পানির শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়। উদ্দীপকে মি. 'x [গণিত] তার প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ কমিশনে তার প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেন, যা অর্থায়নের পুঁজিবাজার উৎস। ৪. বাণিজ্যিক ব্যাংকের ঋণ : প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে বাণিজ্যিক ব্যাংক অন্যতম। নতুন শিল্প স্থাপন, ব্যবসায় সম্প্রসারণ, শিল্পের আধুনিকায়ন ইত্যাদি প্রয়োজনে বাণিজ্যক ব্যাংক স্বল্প ও মধ্যম মেয়াদি অর্থায়ন করে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে বাণিজ্যিক ব্যাংক বিশেষ খাতে দীর্ঘমেয়াদি ঋণের চিন্তাও করে। মি. 'X [গণিত] একটি ব্যাংকের স্থানীয় শাখার সাথেও লেনদেন করেন, যা অর্থায়নের বাণিজ্যিক ব্যাংকের উৎস হিসেবে বিবেচিত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির অর্থায়নের জন্য কোন কোন উৎস ব্যবহৃত …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর