শেয়ারFacebookWhatsApp

মূলধন সংগ্রহের ক্ষেত্রে অন্যান্য উৎসের তুলনায় পুঁজিবাজার অধিক সুবিধাজনক কিনা উদ্দীপকের ভিত্তিতে মতামত দাও।

উত্তর: হ্যাঁ, মূলধন সংগ্রহের ক্ষেত্রে অন্যান্য উৎসের তুলনায় পুজিবাজার অধিক সুবিধাজনক বলে আমি মনে করি। ১. স্থায়ী মূলধন : শেয়ার মূলধনের নির্দিষ্ট পরিশোধ মেয়াদকাল নেই। তাই তা স্থায়ী মূলধন হিসেবে ব্যবহার করা যায়। ২. অপরিশোধযোগ্য মূলধন : ব্যবসায়ের জন্য কোথাও থেকে মূলধন সংগ্রহ করলে তা নির্দিষ্ট সময়ের পরে পরিশোধযোগ্য। কিন্তু শেয়ার মূলধনই হলো একমাত্র মূলধন যা কোম্পানি যতদিন টিকে থাকে তত্বদিন পরিশোধ করতে হয় না। ৩. অধিক/ ঋণ গ্রহণ : যে কোম্পানির শেয়ার মূলধন যত বেশি হয় তার আর্থিক অবস্থা তত ভালো হয়। এজন্য যে কোম্পানির শেয়ার যত বেশি হয়, ওই কোম্পানি তত বেশি ঋণ নিতে পারে। ৪. জামানতবিহীন ঋণ কোনো কারবারের জন্য ঋণ নিতে হলে তার বিপরীতে নানা ধরনের জামানত দিতে হয়। কিন্তু শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহের ক্ষেত্রে কোনোরূপ জামানতের প্রয়োজন পড়ে না। ৫. দায়শূন্যতা : কারবারের জন্য ঋণ গ্রহণ করলে তার জন্য সুদ দিতে হয়। কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ প্রদানের বাধ্যবাধকতা নেই। কোম্পানি লাভ করলে লভ্যাংশ দেয়; অন্যথায় লভ্যাংশ দিতে হয় না। ৬. সহজে মূলধন সংগ্রহ : শেয়ারের মাধ্যমে কোম্পানি অতি সহজে অর্থসংস্থান করতে পারে। প্রাইমারি শেয়ার ইস্যু করে তার পক্ষে এমনটি করা সম্ভব। ৭. ঝুঁকি হ্রাস : ঋণকৃত মূলধনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সুদ দিতে হয় বলে সেক্ষেত্রে লাভ না হলে ঝুঁকি বাড়ে। শেয়ার মূলধনের ক্ষেত্রে লাভ হলে শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হয়; আর লাভ না হলে তা দিতে হয় না। এজন্য এক্ষেত্রে ঝুঁকি অনেক কম। সুতরাং বলা যায়, মূলধন সংগ্রহের অন্যান্য উৎসের তুলনায় পুঁজিবাজার বা শেয়ারবাজার অধিক সুবিধাজনক।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

মূলধন সংগ্রহের ক্ষেত্রে অন্যান্য উৎসের তুলনায় পুঁজিবাজার অধিক সুবি…

উদ্দীপক

মি. 'XX^{\prime} এর উৎপাদন প্রতিষ্ঠানটি ২০১৭-১৮ অর্থবছরে ভালো মুনাফা করেছে। ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি মুনাফার ১০% হাতে রেখেছেন। সাভারের একটি প্লট বিক্রয়ের অর্থও ব্যবসায় বিনিয়োগ করেছেন। এ পরিমাণ পুঁজি যথেষ্ট না হওয়ায় তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তার প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করেন। তিনি এ বছর সেখান থেকে ৫০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করেন। এ অর্থ প্রাপ্তি তার জন্য ব্যবসায় সম্প্রসারণে সহায়ক হয়েছে। একটি ব্যাংকের স্থানীয় শাখার সাথেও তার লেনদেন রয়েছে।

Sylhet · 2019

উত্তর

যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হলে বিভাজিত এক একটি অংশই হলো শেয়ার।

উত্তর

বাংলাদেশের সম্ভাবনার খাতগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ খাত হলো— শিল্প ও সেবা খাত। শিল্প : দীর্ঘদিন যাবত দেশের অনুন্নত শিল্পখাত ক্রমশ উন্নত ও প্রসারিত হচ্ছে। জিডিপিতে ম্যানুফ্যাকচারিং শিল্প খাতের অবদান বৃদ্ধি পেয়ে বর্তমানে তা ২০.৭৭% এবং শ্রমশক্তির প্রায় ১৭.৬৫% শিল্পখাতে নিয়োজিত। বাংলাদেশে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের সমন্বয়ে ম্যানুফ্যাকচারিং শিল্প খাত গঠিত। এটা বাংলাদেশের সম্ভাবনার খাত। সেবাখাত : আর্থিক প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য, পরিবহন, যোগাযোগ ও সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, লোকপ্রশাসন, সমাজকর্ম ও কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা প্রভৃতি খাত ও উপখাতগুলোর সমন্বয়ে এদেশের সেবা খাত গঠিত। এটা ক্রমবিকাশমান খাত।

উত্তর

উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানটির অর্থায়নের জন্য যেসব উৎস ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা হলো— ১. সংরক্ষিত মুনাফা : প্রতিষ্ঠানের নিট মুনাফার যে অংশ মালিক বা অংশীদারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বণ্টন না করে আলাদাভাবে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে। উদ্দীপকে মি. 'XX^{\prime} ব্যবসায় সম্প্রসারণের জন্য মুনাফার ১০% হাতে রেখেছেন, যা সংরক্ষিত মুনাফা হিসেবে বিবেচিত। ২. স্থায়ী সম্পদ বিক্রি : নগদ অর্থের প্রয়োজনে পূর্বে ক্রয় করা স্থায়ী সম্পদ বিক্রি করে তহবিল সংগ্রহ করা যায়। স্থায়ী সম্পত্তি অনেক দিন ধরে ব্যবহার করলে এর উপযোগিতা কমে যায়। তাই এগুলো বিক্রি করে অর্থসংস্থান করা হয়। এটিও একটি অভ্যন্তরীণ উৎস। সাধারণত অব্যবহৃত সম্পদ বিক্রি করে এ অর্থ সংগ্রহ করা হয়। উদ্দীপকে মি. X সাভারের একটি প্লট বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ ব্যবসায়ে বিনিয়োগ করেন, যা এ উৎসকে নির্দেশ করে। ৩. পুঁজিবাজার : পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের অন্যতম উৎস। যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান পরবর্তীতে সম্প্রসারণের জন্য অতিরিক্ত মূলধনের প্রয়োজন মেটাতে জনসাধারণের নিকট থেকে মূলধন বাজারের মাধ্যমে কোম্পানির শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়। উদ্দীপকে মি. 'xx^{\prime} তার প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ কমিশনে তার প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেন, যা অর্থায়নের পুঁজিবাজার উৎস। ৪. বাণিজ্যিক ব্যাংকের ঋণ : প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে বাণিজ্যিক ব্যাংক অন্যতম। নতুন শিল্প স্থাপন, ব্যবসায় সম্প্রসারণ, শিল্পের আধুনিকায়ন ইত্যাদি প্রয়োজনে বাণিজ্যক ব্যাংক স্বল্প ও মধ্যম মেয়াদি অর্থায়ন করে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে বাণিজ্যিক ব্যাংক বিশেষ খাতে দীর্ঘমেয়াদি ঋণের চিন্তাও করে। মি. 'XX^{\prime} একটি ব্যাংকের স্থানীয় শাখার সাথেও লেনদেন করেন, যা অর্থায়নের বাণিজ্যিক ব্যাংকের উৎস হিসেবে বিবেচিত হয়।

উত্তর

হ্যাঁ, মূলধন সংগ্রহের ক্ষেত্রে অন্যান্য উৎসের তুলনায় পুজিবাজার অধিক সুবিধাজনক বলে আমি মনে করি। ১. স্থায়ী মূলধন : শেয়ার মূলধনের নির্দিষ্ট পরিশোধ মেয়াদকাল নেই। তাই তা স্থায়ী মূলধন হিসেবে ব্যবহার করা যায়। ২. অপরিশোধযোগ্য মূলধন : ব্যবসায়ের জন্য কোথাও থেকে মূলধন সংগ্রহ করলে তা নির্দিষ্ট সময়ের পরে পরিশোধযোগ্য। কিন্তু শেয়ার মূলধনই হলো একমাত্র মূলধন যা কোম্পানি যতদিন টিকে থাকে তত্বদিন পরিশোধ করতে হয় না। ৩. অধিক/ ঋণ গ্রহণ : যে কোম্পানির শেয়ার মূলধন যত বেশি হয় তার আর্থিক অবস্থা তত ভালো হয়। এজন্য যে কোম্পানির শেয়ার যত বেশি হয়, ওই কোম্পানি তত বেশি ঋণ নিতে পারে। ৪. জামানতবিহীন ঋণ কোনো কারবারের জন্য ঋণ নিতে হলে তার বিপরীতে নানা ধরনের জামানত দিতে হয়। কিন্তু শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহের ক্ষেত্রে কোনোরূপ জামানতের প্রয়োজন পড়ে না। ৫. দায়শূন্যতা : কারবারের জন্য ঋণ গ্রহণ করলে তার জন্য সুদ দিতে হয়। কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ প্রদানের বাধ্যবাধকতা নেই। কোম্পানি লাভ করলে লভ্যাংশ দেয়; অন্যথায় লভ্যাংশ দিতে হয় না। ৬. সহজে মূলধন সংগ্রহ : শেয়ারের মাধ্যমে কোম্পানি অতি সহজে অর্থসংস্থান করতে পারে। প্রাইমারি শেয়ার ইস্যু করে তার পক্ষে এমনটি করা সম্ভব। ৭. ঝুঁকি হ্রাস : ঋণকৃত মূলধনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে সুদ দিতে হয় বলে সেক্ষেত্রে লাভ না হলে ঝুঁকি বাড়ে। শেয়ার মূলধনের ক্ষেত্রে লাভ হলে শেয়ারহোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হয়; আর লাভ না হলে তা দিতে হয় না। এজন্য এক্ষেত্রে ঝুঁকি অনেক কম। সুতরাং বলা যায়, মূলধন সংগ্রহের অন্যান্য উৎসের তুলনায় পুঁজিবাজার বা শেয়ারবাজার অধিক সুবিধাজনক।
HSCEconomics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রায় ত্রিশ বছর আগে মি. জসিম লেখাপড়া শেষ করে কানাডায় চলে যান। তৎসময়ে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল নেতিবাচক। একটানা ত্রিশ বছর কাটিয়ে দেশে ফিরে তিনি অবাক। আগের বাংলাদেশ আর নেই। কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা প্রভৃতি সূচকে বাংলাদেশ আজ অগ্রসরমান। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে নিম্নমধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। মি. জসিম সিদ্ধান্ত নিলেন তিনি দেশেই অবস্থান করবেন এবং অর্জিত অর্থ বিনিয়োগ করবেন।

Dinajpur · 2017

প্রাকৃতিক পরিবেশ কী?
অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।
বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

4.সৃজনশীল প্রশ্ন

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।