শিল্পের অর্থায়নে পুঁজি বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: শিল্প পুঁজি গঠনে পুঁজিবাজার তথা শেয়ারবাজারের গুরুত্ব অপরিসীম। শিল্পপুঁজি গঠনে উদ্দীপকে বর্ণিত শেয়ার মার্কেটের অবদানগুলো ব্যাখ্যা করা হলো- ১. অধিক অর্থপ্রাপ্তি : নতুন নতুন কলকারখানা স্থাপন, পুরাতন কলকারখানার সম্প্রসারণ ও উন্নয়ন, স্থায়ী সম্পত্তি ক্রয় ইত্যাদির জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। কোম্পানির শেয়ার বিক্রির মাধ্যমে এ অর্থের সংস্থান করা যায়। এ অর্থ প্রাপ্তি দ্রুত শিল্পোন্নয়নে সহায়ক। ২. শিল্প প্রতিষ্ঠানের ওপর পুরাতন মালিকদের ব্যবস্থাপনাগত নিয়ন্ত্রণ : কলকারখানায় দীর্ঘমেয়াদি অর্থায়ন যদি মালিকি তহবিলের মাধ্যমে হয় তবে সেখানে নতুন নতুন মালিকের আগমন ঘটে। ফলে সেখানে পুরাতন মালিকদের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। তবে সেখানে দীর্ঘমেয়াদি অর্থায়ন যদি বিক্রির মাধ্যমে হয় তাতে মালিকের সংখ্যা বাড়ে না বলে পুরাতন মালিকদেরই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ওপর নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ থাকে। এভাবে অব্যাহতভাবে সব কার্যক্রম চলতে থাকলে শিল্প উৎপাদনের ফলে তা শিল্প পুঁজি গঠনে সহায়ক হয়। ৩. সহজে ঋণ সংগ্রহ : শেয়ার ও বন্ড বিক্রি করে সহজে দীর্ঘমেয়াদি ঋণ সংগ্রহ করা যায়। ফলে দেশে দ্রুত কলকারখানা গড়ে তোলা যায়, যা শিল্পোন্নয়নের গতি ত্বরান্বিত করে। ৪. দীর্ঘ সময়ের নিশ্চয়তা : শিল্পোৎপাদনে দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন পড়ে। কারণ এ প্রক্রিয়ায় অর্থ বিনিয়োগ করলে তার ফুল পেতে অনেক সময় লাগে। শিল্প উদ্যোক্তাদের তাই এমনভাবে অর্থ সংগ্রহ করা দরকার যাতে তা শীঘ্রই পরিশোধ করতে না হয়। একমাত্র শেয়ার ও বন্ড বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থই এমন নিশ্চয়তা দিতে পারে। সুতরাং দেখা যায়, শিল্প পুজি গঠনে পুজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
শিল্পের অর্থায়নে পুঁজি বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে— উদ্দীপক…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর