সাফিন ও নাফিনের অর্থ সংগ্রহের যে দুটি উৎসের কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সাফিনের যে উৎসের কথা বলা হয়েছে তা হলো শেয়ার। কেননা সাফিন এমন একটি অনুমোদিত মূলধনের কথা চিন্তা করলেন যার দ্বারা কোম্পানির মালিকানা নির্দেশ করে এবং লাভক্ষতির অংশীদারিত্ব নির্দেশ করে। এগুলো সবই শেয়ারের বৈশিষ্ট্য এবং নাফিনের যে উৎসের কথা বলা হয়েছে তা হলো বন্ড। কারণ নাফিন এমন একটি দলিল ক্রয়ের সিদ্ধান্ত নেয়-যা দ্বারা নির্দিষ্ট হারে সুদ পাবে কিন্তু কোম্পানির লভ্যাংশের অংশীদার হতে পারবে না যেগুলো বন্ডের বৈশিষ্ট্য। নিচে শেয়ার ও বন্ডের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- শেয়ার বন্ড কোম্পানির অনুমোদিত মূলধনের কোম্পানির অংশকে শেয়ার বলে। কোম্পানির ঋণ গ্রহণের দলিলকে ঋণপত্র বলে। শেয়ার দ্বারা কোম্পানির মালিকানা ঋণপত্র দ্বারা কোম্পানির নির্দেশিত হয়। ঋণপত্র দ্বারা কোম্পানির ঋণের স্বীকৃতি প্রকাশ পায়। শেয়ার মালিকরা লভ্যাংশ লাভ করে। ঋণপত্রের মালিকগণ নির্দিষ্ট হারে সুদ পায়। শেয়ার মালিকগণ লাভ-লোকসান বহন করে। ঋণপত্রের মালিকগণ লাভ-লোকসান বহন করে না। শেয়ার মালিকের পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটাধিকার থাকে। ভোটাধিকার থাকে না। শেয়ার মালিকগণ পরিচালনা কাজে ঋণপত্রের অংশগ্রহণ করতে পারে। ঋণপত্রের মালিকগণ অংশগ্রহণ করতে পারে না। এক্ষেত্রে জামানত আবশ্যক নয়। বন্ধকী ঋণপত্র বিলির ক্ষেত্রে জামানত আবশ্যক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সাফিন ও নাফিনের অর্থ সংগ্রহের যে দুটি উৎসের কথা বলা হয়েছে তার তুলন…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর