খরচ, কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্থায়নের শেষোক্ত উৎস দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন?
উত্তর: উদ্দীপকে অর্থায়নের শেষোক্ত উৎস দুটির মধ্যে কোম্পানির অনুমোদিত মূলধনের যে অংশ থাকে তাকে শেয়ার বলে। আর অপরটি ঋণে দলিল, যা বন্ড হিসেবে বিবেচিত। এক্ষেত্রে খরচ, কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে এ দুটির মধ্যে বন্ড বেশি সুবিধাজনক। খরচ : বন্ডের মাধ্যমে অর্থায়ন করলে কোম্পানির খরচ কম হয়। কারণ এ ধরনের ঋণের সুদের ব্যয় কম এবং শেয়ারের চেয়ে এটি কম খরচে বিক্রি করা যায়। কর সুবিধা : কোম্পানি আইন অনুযায়ী বন্ডের সুদ কর বাদযোগ্য খরচ হিসেবে বিবেচিত হয়। তাই এর মাধ্যমে অর্থায়ন করলে কোম্পানি কর রেয়াত্ পেয়ে থাকে। বাজারে সহজে প্রবেশাধিকার : কখনো কখনো বাজারে শেয়ার গ্রহণযোগ্য হয় না। তখন কোম্পানির জন্য বন্ডই তহবিলের উৎস হতে পারে। সুতরাং দেখা যায় খরচ, কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্থায়নের শেষোক্ত উৎস দুটির মধ্যে বন্ড বেশি সুবিধাজনক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
খরচ, কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর