উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজ কর্তৃক ক্রীত দুই ধরনের শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকের নাহিদা আফরোজ সরকারি স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি সাধারণ ভবিষ্যৎ তহবিলের ফাণ্ড থেকে ৩০ লক্ষ টাকা পান। এর ২০ লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন । এটি স্থায়ী বিনিয়োগ। এর নিশ্চয়তা আছে। নির্দিষ্ট মেয়াদ শেষে মূল অর্থ সুদসহ পাওয়া যাবে। অর্থের ক্ষতি বা ঘাটতির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ সরকার জনগণের ক্ষুদ্র সঞ্চিত অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এমন সুবিধা প্রদান করে থাকে। সঞ্চয় অধিদপ্তরের মাধ্যমে সরকার এ কাজ করে থাকে। পক্ষান্তরে তার অবশিষ্ট ১০ লক্ষ টাকা দিয়ে তিনি IPO মার্কেটে শেয়ার ক্রয় করেন। যা অনেকটা অনিশ্চিত। কারণ কোম্পানির ক্ষতি হলে তার ক্রয়কৃত শেয়ারে মূল্য কমবে, লাভ হলে বাড়বে। এখানে IPO মার্কেটে শেয়ার ক্রয়ের মাধ্যমে তিনি তার অর্থের অনুপাতে ওই কোম্পানির মালিকানা পাবেন। অতিরিক্ত কোনো সুদ পাবেন না তবে মুনাফা হলে শেয়ার অনুপাতে তার অংশ পাবেন। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, নাহিদা আফরোজ যে দুটি খাতে বিনিয়োগ করেছে তার একটি স্থায়ী খাত বা দীর্ঘমেয়াদি অন্যটি শেয়ার মার্কেটে যা অনিশ্চয়তায় ভরা একটি মার্কেট। তাই পরিশেষে বলা যায়, তার বিনিয়োগের প্রথম খাত দ্বিতীয় খাতটি অপেক্ষা অধিক নিশ্চয়তাপূর্ণ ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজ কর্তৃক ক্রীত দুই ধরনের শেয়ারের মধ্যে …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর