“নাহিদা আফরোজের শেষোক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে”- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাহিদা আফরোজের শেষোক্ত খাতে বিনিয়োগ হলো শেয়ার মার্কেটে বিনিয়োগ। শেয়ার মার্কেটে বিনিয়োগের ঝুঁকি ও অনিশ্চয়তা থাকলেও সবচেয়ে অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও এখানে বেশি। দীর্ঘমেয়াদি ঋণযোগ্য তহবিলের বাজার হলো পুঁজি বাজার। পুঁজিবাজার অর্থায়নের যে কয়টি উৎস রয়েছে এটি অন্যতম উৎস। উদ্দীপকের অবসরপ্রাপ্ত নাহিদা আফরোজ তার পেনসন থেকে প্রাপ্ত ৩০,০০,০০০ টাকার ২০,০০,০০০ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করলেন এবং ১০,০০,০০০ টাকায় বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করলেন। পুঁজি বাজারে শেয়ার ক্রয় করার পর মুনাফা পাওয়া অনিশ্চিত হলেও অধিক মুনাফা পাওয়ার সম্ভাবনাও বেশি। শেয়ার মূল্যের অস্বাভাবিক উঠানামা, মূলধনের অভাব ইত্যাদি কারণে মুনাফা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। শেয়ার ক্রয় করলে সেই অর্থমূল্য স্থায়ী মূলধন হিসেবে বহাল থাকে। এ মূলধন পরিশোধযোগ্য, ঋণ গ্রহণের সমতা বৃদ্ধি পায়। শেয়ার মূলধন জামানতবিহীন হওয়ায় সহজে মূলধন সংগ্রহ করা যায় এবং বাজারে প্রবেশ করা যায় ও শেয়ার হোল্ডারদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি পায়। কোম্পানি কর্তৃক মুনাফার ভাগ পাওয়া যায় এবং কোম্পানির সুনাম বৃদ্ধি পেলে শেয়ারের মূল্য অনেকগুণ বেড়ে যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“নাহিদা আফরোজের শেষোক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও অধিক মুনাফা পাওয়া…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর