রেশমার উৎপাদনে অর্থায়নের উৎসগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রেশমা একজন ক্ষুদ্রতম উদ্যোক্তা। নিজের সামান্য সঞ্জয় দিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে হাতে সেলাই করা কাঁথা, শাড়ি, চাদর, পাঞ্জাবি ও কুশন সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন দোকানে সরবরাহ করত। সে পুঁজি বাড়ানোর জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের কাছ থেকে ঋণ নিয়ে একটি কারখানা স্থাপন করে। এক্ষেত্রে সে তার ব্যক্তিগত উৎস হতে অর্থায়ন করেছে। কারণ সে তার কাছের আপনজনদের নিকট হতে অর্থায়ন করেছে। এতে তাকে বড় অঙ্কের সুদ প্রদান করতে হবে না। এতে তার লাভ বেশি হবে। তবে বর্তমানে সরকারের অগ্রণী ভূমিকার জন্য সে ব্যাংক হতে ঋণ করেছে, যা দীর্ঘমেয়াদি ও বাহ্যিক উৎস হতে অর্থায়ন হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে তাকে পূর্বের উৎসের তুলনায় বেশি সুদ দিতে হবে। যাতে করে পূর্বের তুলনায় তার লাভ কমে যাবে এবং উৎপাদন ব্যয় বেড়ে যাবে। তবুও তার বিশেষ অর্থে কোনো ক্ষতি হবে না। কারণ তার প্রতিষ্ঠান সম্প্রসারিত হবে। আগে অল্প উৎপাদনে তার আয় যে পরিমাণ হতো এখন বেশি উৎপাদনে আয়ও বেশি হবে এবং প্রতিষ্ঠানের পরিধি বেড়ে যাবে। সুতরাং রেশমা অবস্থায় স্বল্পমেয়াদি বা ব্যক্তিগত অর্থায়ন করেছে এবং পরবর্তীতে সে দীর্ঘমেয়াদি অর্থায়ন করেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রেশমার উৎপাদনে অর্থায়নের উৎসগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর