উদ্দীপকের আলোকে দুটি উৎসের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে রেশমা যে দুটি উৎস হতে অর্থায়ন করেছে তার প্রথমটি ব্যক্তিগত 'বা তার অভ্যন্তরীণ অর্থায়ন এবং দ্বিতীয়টি প্রাতিষ্ঠানিক বা দীর্ঘমেয়াদি অর্থায়ন। প্রথম ক্ষেত্রে এ জাতীয় অর্থায়ন স্বল্পমেয়াদের হয়। পক্ষান্তরে দ্বিতীয় অর্থায়ন দীর্ঘমেয়াদের হয়। প্রথম অর্থায়নটির ঋণের পরিমাণ স্বল্প প্রকৃতির। পক্ষান্তরে, দ্বিতীয় ক্ষেত্রের ঋণের পরিমাণ বৃহৎ আকৃতির। প্রথম অর্থায়নে সুদ দেওয়া হয় স্বল্প পরিসরে আবার অনেক ক্ষেত্রে লাগেও না। পক্ষান্তরে, দ্বিতীয় অর্থায়নে সুদের আবশ্যকতা আছে। প্রথম অর্থায়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঝামেলা নেই। পক্ষান্তরের দ্বিতীয় ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঝামেলা ও নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথম অর্থায়নের ক্ষেত্রে প্রথ ব্যক্তিগত বিশ্বাসই যথেষ্ট। কোনো রূপ জামানতের প্রয়োজন নেই। কিন্তু দ্বিতীয় অর্থায়নের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় জামানত রাখতে হবে। প্রথম অর্থায়নে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক কিন্তু দ্বিতীয় অর্থায়নে ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক। প্রথম অর্থায়নটিতে অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আইনি ঝামেলাই জড়াতে হবে না কিন্তু দ্বিতীয় অর্থায়নের ক্ষেত্রে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। প্রথম অর্থায়নের ক্ষেত্রে দ্রুত অর্থ প্রাপ্তি নিশ্চিত করা যায়। কিন্তু দ্বিতীয় অর্থায়নের ক্ষেত্রে দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত সম্ভব নয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দুটি উৎসের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর