উদ্দীপকে বক্তাদের ধারণা অনুযায়ী, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার?
উত্তর: প্রদত্ত উদ্দীপকে বক্তরা এমন আশাবাদ ব্যক্ত করেছেন যে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এমনটি হতে হলে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার নিচে তা আলোচনা করা হলো:১. বাংলাদেশকে ২০২১ সাল নাগাদ একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সর্বপ্রথমে প্রয়োজন উচ্চহারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন। বর্তমানে এদেশে জিডিপির গড় প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে রয়েছে; ভবিষ্যতেও প্রবৃদ্ধির এ হার বজায় রাখতে হবে।২. ভবিষ্যতে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বিবেচনা করতে হলে দেশে বিদ্যমান দারিদ্র্যের হার হ্রাস তথা দারিদ্র্য বিমোচন করতে হবে। এ উদ্দেশ্যে দরিদ্র লোকদের জন্য কর্মমুখী শিক্ষার ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারকরণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করতে হবে।৩. রূপকল্প ২০২১ অনুযায়ী, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে জনসংখ্যা বৃদ্ধির হার অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। এ উদ্দেশ্যে চলমান পরিবার পরিকল্পনা কর্মসূচিকে গতিশীল ও কার্যকর করে তুলতে হবে।৪. ইপ্সিত সময়ের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশের মর্যাদা দিতে হলে অবশ্যই এর মানবসম্পদের উন্নয়ন ঘটাতে হবে। খাদ্যোৎপাদন বৃদ্ধি, কম দামে দরিদ্রদের পুষ্টিকর খাদ্য সরবরাহ, সুচিকিৎসা এবং যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ইত্যাদির মাধ্যমে এ সম্পদের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটানো যায়।৫. সাম্প্রতিককালে নানা কারণে দেশে উচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। একে ঠিকমতো রুখতে না পারলে উন্নয়নের সকল প্রচেষ্টাই বিফলে যাবে। তাই অর্থনীতির সকল খাতে উৎপাদন বৃদ্ধি এবং সরকারের আর্থিক ও রাজস্ব নীতির সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে।৬. দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পোন্নয়ন অপরিহার্য। এ জন্য শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান, যথোপযুক্ত শিল্পনীতি প্রণয়ন, দেশীয় কাঁচামালভিত্তিক শিল্প স্থাপন, পিপিপি-এর অধীনে ভারী শিল্প স্থাপন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হবে।উপরের আলোচনার আলোকে বলা যায়, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বক্তাদের ধারণা অনুযায়ী, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর