বিভাবতী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোন উৎস থেকে অর্থায়ন হয়- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিভাবতী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থায়ন হয়।যখন কোনো স্বীকৃত বা রাষ্ট্রীয়ভাবে বৈধ আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করা হয়, তাকে প্রাতিষ্ঠানিক উৎস বলে। আর যদি কোনো ব্যক্তি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে অর্থায়ন করা হয়, তবে তাকে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন বলে।উদ্দীপকে লক্ষ করা যায়, প্রধান শিক্ষক জনাব জামির বিভাবতী শিক্ষাপ্রতিষ্ঠানের সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা আহ্বান করেন। এতে সাড়া দিয়ে জনৈক বিত্তবান ব্যক্তি ৪ কোটি টাকা প্রদান করেন, যা অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বিবেচিত। আর সরকারের ওঈঞ মন্ত্রণালয় শিক্ষা আধুনিক সরঞ্জাম এবং সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নগদ অনুদান প্রদান করে, যা অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে বিবেচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বিভাবতী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোন উৎস থেকে অর্থায়ন হয়- ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর