উদ্দীপকে উল্লিখিত আতিক সাহেবের শেয়ার কোন ধরনের? তার বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আতিক সাহেবের শেয়ার হলো মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার। প্রাথমিক শেয়ারের মালিকগণ যখন তাদের শেয়ার বিক্রি করে তখন তা মাধ্যমিক শেয়ারে রূপান্তরিত হয়। অর্থাৎ প্রাথমিক শেয়ারের মালিকানা বদল হয়ে প্রথম ক্রেতার নিকট হতে অন্য কোনো ক্রেতার নিকট হস্তান্তরিত হলে তাকে সেকেন্ডারি শেয়ার বলে। সেকেন্ডারি শেয়ারের কিছু লক্ষণীয় দিক বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো নিম্নরূপ:প্রাইমারি শেয়ারের বিশেষ রূপ: সেকেন্ডারি শেয়ার প্রকৃতপক্ষে স্বাধীন অস্তিত্ববিশিষ্ট কোনো শেয়ার নয়। প্রাথমিক শেয়ারই শেয়ারবাজারে ক্রয়-বিক্রয় হলে তা সেকেন্ডারি শেয়ার বলে বিবেচিত হয়।চাহিদা ও যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ: এ শেয়ারের দাম তার চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। তাই চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতে নিয়তই এর দাম পরিবর্তিত হয়।ক্রয়-বিক্রয়ের অবাধ স্বাধীনতা: শেয়ার বাজারের যেকোনো সদস্য এ শেয়ার ক্রয়-বিক্রয়ের স্বাধীনতা ভোগ করে। প্রাথমিক শেয়ার ক্রয়ের মতো এ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করতে হয় না।বোনাস বা রাইট শেয়ার ভোগের সুবিধা: এ শেয়ারের মালিক শেয়ারের সংখ্যানুপাতে বোনাস ও বোনাস শেয়ার পায় এবং রাইট শেয়ার ক্রয়ের সুবিধা ভোগ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আতিক সাহেবের শেয়ার কোন ধরনের? তার বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর