উদ্দীপকে অর্থায়নের কোন উৎসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস উভয়ের কথা বলা হয়েছে।কাজের ধরন ও প্রকৃতি অনুযায়ী, অর্থায়ন দুই প্রকার। যথা- সরকারি অর্থায়ন ও বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যেমন- অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস। কোনো দেশের সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ অভ্যন্তরীণ উৎস যেমন- কর, শুল্ক, অ-কর রাজস্ব ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করতে পারে। আবার বিভিন্ন অভ্যন্তরীণ উৎস থেকে প্রাপ্ত আয় যখন সরকারের জন্য যথেষ্ট হয় না, তখন সরকার বাহ্যিক উৎস থেকে অর্থায়ন করে থাকে। যেমন- বিভিন্ন দেশ হতে বৈদেশিক সাহায্য, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান তথা- বিশ্বব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংক ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করে থাকে।উদ্দীপকে, দেশে বৃহৎ শিল্প কারখানা, পাওয়ার প্লান্ট ও পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে। যেখানে সরকারের রাজস্ব তহবিল হতে ও বৈদেশিক সাহায্যের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। এক্ষেত্রে রাজস্ব তহবিল অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক সাহায্য বাহ্যিক উৎসকে প্রতিনিধিত্ব করে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস নিয়ে আলোচনা করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্থায়নের কোন উৎসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর