উদ্দীপকে বর্ণিত অবকাঠামোগুলোর উন্নয়নে সাহায্যের পরিবর্তে সরকার কোন কোন উৎস হতে অর্থায়নের ব্যবস্থা করতে পারে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অবকাঠামোগুলো উন্নয়নে সরকার সাহায্যেরপরিবর্তে বেসরকারি উৎস হতে অর্থায়ন করতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে। অর্থাৎ সরকারি অর্থায়ন ব্যতীত অন্য সব অর্থায়ন এই শ্রেণির অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠান ব্যবসয়ী হতে পারে আবার অ-ব্যবসায়ীও হতে পারে। বেসরকারি অর্থায়নকে আবার তিনভাগে ভাগ করা হয়। যেমন- ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন ও অ-ব্যবসায় অর্থায়ন। সরকার যদি বেসরকারি উৎস হতে আয়ের পরিমাণ বাড়ায় তাহলে বৈদেশিক নির্ভরশীলতা বা সাহায্য হ্রাস পায়। উদ্দীপকে সরকার বৃহৎ শিল্প প্রতিষ্ঠান, পাওয়ার প্লান্ট ও পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। এ সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রথমে রাজস্ব তহবিল তথা অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়নের সিদ্ধান্ত নেয়। কিন্তু তা পর্যাপ্ত না হওয়ায় বৈদেশিক সাহায্য তথা বাহ্যিক উৎস থেকে অর্থায়ন করে, যা কোনো দেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে হুমকি। তাই সরকার স্বনির্ভরতা অর্জনে বৈদেশিক সাহায্য হ্রাস করতে দৃঢ় প্রতিজ্ঞ।কোনো দেশের স্বনির্ভরশীলতা অর্জনে অবশ্যই বৈদেশিক সাহায্য বা দান-অনুদানের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে বাহ্যিক উৎসের পরিবর্তে যদি বেসরকারি অর্থায়নকে কাজে লাগানো যায় তাহলে কাঙ্ক্ষিত উন্নয়নের পথ আরো সুগম হবে। অর্থাৎ উন্নয়নের লক্ষ্যমাত্রা বজায় রাখতে সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি অর্থায়নও সমান গুরুত্বপূর্ণ। তাই আমাদের উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখতে ও একটি স্বনির্ভর জাতি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উভয় প্রকার অর্থায়নকে উৎসাহিত করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অবকাঠামোগুলোর উন্নয়নে সাহায্যের পরিবর্তে সরকার কোন …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর