রতনের ক্রয়কৃত শেয়ার কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উত্তর: রতনের ক্রয়কৃত শেয়ার হলো মাধ্যমিক শেয়ার।প্রাথমিক শেয়ার ইস্যুর পর পরবর্তী পর্যায়ে যখন শেয়ার কেনাবেচা হয় তখন তাকে মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার বলা হয়। যে বাজারে এ ধরনের শেয়ার ক্রয়-বিক্রয় হয় তাকে সেকেন্ডারি শেয়ার মার্কেট বলে। শেয়ারবাজার বলতে মূলত সেকেন্ডারি শেয়ারবাজারকেই বোঝায়। সেকেন্ডারি মার্কেটে কেনাবেচাই হলো শেয়ার ব্যবসায়ের প্রাণকেন্দ্র। স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত সদস্যবৃন্দ এ বাজারে কেনাবেচা করে। এদেরকে 'ব্রোকার' বা 'ডিলার' বলা হয়।শেয়ারবাজারের যেকোনো সদস্য এ শেয়ার ক্রয়-বিক্রয়ের স্বাধীনতা ভোগ করে। প্রাথমিক শেয়ার ক্রয়ের মতো এ শেয়ার ক্রয়ের জন্য আবেদন করতে হয় না।একজন বিনিয়োগকারী কখনই শেয়ারবাজারে সরাসরি কেনাবেচায় অংশ নিতে পারেন না। যখন কেউ শেয়ারবাজারে শেয়ার কিনতে বা বিক্রি করতে চায় তখন তাকে নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্রোকার বা ডিলারদের মাধ্যমেই তা করতে হয়। এই ব্রোকার বা ডিলাররা শেয়ার ব্যবসায়ে বিনিয়োগকারী এবং শেয়ার বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী বা মধ্যবর্তী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।সুতরাং, রতন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে ব্রোকার হাউসের মাধ্যমে যে শেয়ার ক্রয় করেছিল তা মাধ্যমিক বা সেকেন্ডারি শেয়ার।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রতনের ক্রয়কৃত শেয়ার কী প্রকৃতির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর